নতুন বছরের আগেই মন খারাপের খবর, বন্ধ হচ্ছে জনপ্রিয় এই ধারাবাহিক

বাংলা সিরিয়ালের দুনিয়ায় এই মুহূর্তে আসা-যাওয়ার খেলা। একদিকে যেখানে শুরু হচ্ছে একাধিক নতুন সিরিয়াল, ঠিক তেমনি একের পর এক ঝাঁপ বন্ধ হচ্ছে পুরনো সিরিয়ালগুলির। বিশেষ করে যেসব ধারাবাহিক টিআরপি তালিকায় তেমনভাবে দাগ কাটতে পারছে না সেই সমস্ত ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ।

বর্তমানে কোনও সিরিয়াল ৬ মাস কিংবা এক বছর, আবার কোনও সিরিয়াল মাত্র কয়েক মাসের মধ্যেই চলে যাচ্ছে বাতিলের খাতায়। টিআরপি লিস্টে আশানুরূপ ফল না করতে পারলেই সেই সব ধারাবাহিক চলে যাচ্ছে বাতিলের খাতায়। একইসঙ্গে দর্শকদের মনে দাগ না কাটতে পারলে শেষ হয়ে যাচ্ছে সেই সব ধারাবাহিক। এবার সেই তালিকায় নাম লেখালো, আরও এক সিরিয়াল।

ছবি সৌজন্য- zeebanglaofficial/ইনস্টাগ্রাম

নতুন বছরের আগেই খারাপ খবর গৌরবের ভক্তদের জন্য। মাত্র ছ মাসের মাথাতেই বন্ধ হয়ে যাচ্ছে গৌরবের ধারাবাহিক পূবের ময়না। জুন মাসের শেষের দিকে কার কাছে কই মনের কথা ধারাবাহিকের জায়গায় শুরু হয়েছিল এই সিরিয়াল। গৌরবের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে নবাগতা ঐশানীকে। কিন্তু শুরু থেকেই তেমনভাবে দর্শকদের মনের দাগ কাটতে পারেনি এই সিরিয়াল। এমনকি স্লট টাইমিং পরিবর্তনের পরেও ফেরেনি ভাগ্য। আর যার ফল স্বরূপ, পূবের ময়না বন্ধ করার সিদ্ধান্ত নিলেন মেকাররা।

বাংলাদেশ থেকে আশা এক গ্রাম্য মেয়ের সম্মান বাঁচাতে তাকে বিয়ে করেছে রোদ্দুর। কিন্তু শহরের ধোপদুরস্ত ছেলে মেনে নিতে পারেনি অজপাড়া গাঁয়ের ময়নাকে। এর মাঝে এসেছে একের পর এক টুইস্ট। কিন্তু অবশেষে নিজেকে রোদ্দুরের যোগ্য প্রমাণ করেছে ময়না। তবে কি এবার শেষ পর্যন্ত ময়নাকে নিজের স্ত্রীর মর্যাদা দেবে রোদ্দুর? এই প্রশ্নের উত্তর দিয়েই হয়ে গেল সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং।

উল্লেখ্য, পূবের ময়না ধারাবাহিকে গৌরব এবং ঐশানী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে শুভ্রজিৎ দত্ত, ঋতা দত্ত চৌধুরী, কন্যাকুমারী মুখোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায় প্রমূখ অভিনেতা-অভিনেত্রীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+