শেষ হচ্ছে না সিরিয়াল, উল্টে এবার নিম ফুলের মধুর প্রধান চরিত্রে আসছে বড় বদল
এই মুহূর্তে বাংলা সিরিয়ালের দুনিয়ায় যে যে ধারাবাহিক অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে তাদের মধ্যে অন্যতম নিম ফুলের মধু। সৃজন আর পর্ণার কেমিস্ট্রি রীতিমতো ঝড় তুলেছে দর্শকমহলে। বিগত প্রায় দু বছর ধরে ছোট পর্দা মাতিয়ে রেখেছে এই সিরিয়াল। কিন্তু আরম্ভ হলে তার শেষও থাকে। নিম ফুলের মধুর অন্তিম সময় কি তাহলে ঘনিয়ে আসছে? বেশ কিছুদিন ধরে চলছিল সেই জল্পনা।
সৃজন ও পর্ণার কাহিনীতে প্রতিটা পর্বই ছিল টান টান উত্তেজনার। সেই সঙ্গে বাবুর মা অর্থাৎ পর্ণার শ্বাশুড়ি মা, জেঠু আর পরিবারের বাকি সদস্যরাও সুপারহিট। নভেম্বর ২০২২ এ শুরু হয়েছিল সৃজন ও পর্ণার গল্প। বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে একাধিক ওঠা পড়ার মধ্যে দিয়েই চলেছে পর্ণার জীবন। এরই মাঝে সিরিয়ালে এসছে একাধিক বড় টুইস্ট। তবে এবার নাকি সেই সবকিছুর ইতি ঘটতে চলেছে।

তবে নিম ফুলের মধু শেষ হওয়ার গুঞ্জন জোরালো হলেও অফিসিয়ালি তেমন কোন খবর ঘোষণা করেনি মেকাররা। উল্টে ধারাবাহিকের ৮০০ পর্ব সেলিব্রেট করতে দেখা গিয়েছে কলাকুশলীদের। এদিকে এই জল্পনার মাঝেই আরও একটি খবর সামনে এসেছে। আর তা হল, নায়ক রুবেল দাসকে দেখা যাবে নতুন মেগায়। তবে কোন ধারাবাহীকে বা কোন চ্যানেলে দেখা যাবে রুবেলকে তা এখনও কিছু জানা যায়নি।
আবার শোনা যাচ্ছে, আদৌ শেষ হচ্ছে না নিম ফুলের মধু। বরং, গল্পে আসতে চলেছে বিরাট মোড়। সৃজন এবং পর্ণার বদলে নতুন চরিত্র আসতে চলেছে ধারাবাহিকের মুখ্য ভূমিকায়। উল্লেখ্য চলতি সপ্তাহের টিআরপি তালিকাতেও ভালোই ফল করেছে নিম ফুলের মধু। তাই হয়তো ধারাবাহিক শেষ না করে স্লট পরিবর্তন করে চালানোর পরিকল্পনা করছেন মেকাররা শোনা যাচ্ছে এমন গুঞ্জনও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications