Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দেখতে দেখতে ৫০০ পর্বে মোদক পরিবারের সফর, মিঠাই-এর সেটেই চলল গ্র্যান্ড সেলিব্রেশন

দেখতে দেখতে ৫০০ পর্বে মোদক পরিবারের সফর, মিঠাই-এর সেটেই চলল গ্র্যান্ড সেলিব্রেশন

বিকেল বেলা হতে না হতেই টেলিভিশনের সামনে বসে বিভিন্ন ধারাবাহিকে মনোনিবেশ করাটাই আস্তে আস্তে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে মধ্য বয়স্ক থেকে বরিষ্ঠ সকল দর্শকদের কাছে। আর প্রতিদিনের সেই ধারাবাহিককে ঘিরেই চলে নানা জল্পনা আলোচনা। কোনটা কেমন চলছে তা নিয়ে যেমন চলে বিশ্লেষণ, আবার কোন ধারাবাহিক কতটা জনপ্রিয় হচ্ছে সেটিও বোঝা যায় সপ্তাহ শেষে টি আর পি রেটিং চার্ট দেখলেই। আর জনপ্রিয়তার নিরিখে এই মুহূর্তে বাংলার ধারাবাহিকগুলির মধ্যে সেরার তালিকায় প্রথমেই রয়েছে ধারাবাহিক 'মিঠাই'এর নাম। আর দর্শকদের ভালোবাসার উপর নির্ভর করে দেখতে দেখতে বহু এপিসোড পার করেছে এই ধারাবাহিক। আর তাই সেটেই হল সেলিব্রেশন।

৫০০ পর্বে মিঠাই

৫০০ পর্বে মিঠাই

শুরু টা হয়েছিল ক্ষীরমোহন দিয়ে। আর গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সেইসব মিষ্টি শহরের মানুষের কাছে যাতে পরিচিতি পায় সেই কারণেই কলকাতা এসেছিল মিঠাই। এই নিয়ে শুরু হয় এক গ্রামের মেয়ের শহুরে জীবন যাপনের গল্প। দেখতে দেখতে সেই মিঠাই পার করে গেল ৫০০ পর্ব। আর সেই আনন্দেই আত্মহারা মিঠাইয়ের সকল কলাকুশলী সহ টেকনিশিয়ন টিম মেম্বাররা। সেটেই কেক কেটে চলল গ্র্যান্ড সেলিব্রেশন।

অমলিন জনপ্রিয়তা

অমলিন জনপ্রিয়তা

একটানা পাঁচশো এপিসোড পেরিয়ে ৫০১ তম পর্বে পা দিল মোদক পরিবারের গল্প। কিন্তু এতগুলো এপিসোড পেরিয়ে এসেও এখনও বিন্ধু মাত্র ছেদ পড়েনি বাংলার এই অন্যতম প্রথম সারির ধারাবাহিকের জনপ্রিয়তায়। এখনও দিব্যি দর্শকের ফেভারিট রয়েছেন মিঠাই রানি। একটানা প্রায় ৪৪ সপ্তাহ টি আর পি রেটিং-এ বেঙ্গল টপার হয়েছে এই সিরিয়াল। কিন্তু সামান্য পিছিয়ে পড়লেও টিআরপি তালিকায় বরাবর দুই বা তিন নম্বর স্থান ধরেই রেখেছে 'মিঠাই'।

মিঠাইয়ের পোস্ট

মিঠাইয়ের পোস্ট

পায়ে পায়ে ৫০০ এপিসোড পূর্ণ করল বাংলার অতি জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই' আর এই উপলক্ষে নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুকে ছবি শেয়ার করলেন নাম ভূমিকায় অভিনয় করা জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। সেখানে দেখা গিয়েছে কীভাবে 'মিঠাই' ধারাবাহিকের সঙ্গে যুক্ত সকল সদস্য কেক কেটে ও ফুলের তোরা দিয়ে সাজিয়ে উদযাপন করছেন ধারবাহিকের এই মাইল ফলক পার করার আনন্দ। ৫০০তম এপিসোডের শুটিং শেষে চুটিয়ে আনন্দ করেছেন গোটা মোদক পরিবার। খাওয়াদাওয়া থেকে ফটোসেশন সবই হয়েছে জমিয়ে। পেল্লায় কেক কেটে তা খাওয়াও হয়েছে সেটে। ফেসবুকে সেলিব্রেশনের একাধিক ছবি আপলোড করেছেন সৌমিতৃষা কুণ্ডু।

প্রসঙ্গত, ২০২১ সালের ৪ জানুয়ারি এক প্রথম সারির বাংলা চ্যানেলে মুক্তি পায় ধারাবাহিক মিঠাই। আর সেখানেই মিঠাই ও উচ্ছেবাবুর চরিত্রে অভিনয় করতে দেখা যায় যথাক্রমে সৌমিতৃষা কুণ্ডু এবং আদৃত রায়কে। এছাড়াও অভিনয় করছেন বিশ্বজিৎ চক্রবর্তী, প্রমুখ। শুরুর দিন থেকেই জনপ্রিয়তা লাভ করে এই ধারাবাহিক। চলতি সপ্তাহে টি আর পি রেটিং-এ মিঠাই পেয়েছে ৮ পয়েন্ট। বিপুল জনপ্রিয়তার কথা মাথায় রেখে হিন্দি এবং ওড়িয়াতেও শুরু হয়েছে এর সংস্করণ।

ছবি সৌ:ফেসবুক

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+