Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইন্ডিয়ান আইডলের ট্রফি জিতে নিলেন ঋষি সিং, পুরস্কার হিসাবে কী কী পেলেন তিনি

অবশেষে শেষ হল সাত মাসের সফর! ইন্ডিয়ান আইডল ১৩-র ট্রফি জিতে নিয়েছেন ভারতের ১৯ বছরের যুবক ঋষি সিং। সিজনের শুরু থেকেই জনতা জনার্দনের পছন্দের প্রতিযোগী ছিলেন ঋষি। ররিবার ইন্ডিয়ান আইডলের ড্রিম ফিনালের শেষে সোনালি ট্রফি জিতে নিলেন ঋষি। ঋষির পরে নিজের জায়গা করে নিয়েছেন দেবস্মিতা রায়, তৃতীয় স্থান দখল করেছেন চিরাগ কোতওয়াল।


কী পুরস্কার পেলেন ঋষি

ইন্ডিয়ান আইডল ১৩-এর সিজন জিতে ঋষি সিং ট্রফি জেতার পাশাপাশি ২৫ লক্ষ টাকা ও একটি বিলাসবহুল গাড়ি জিতেছেন। সোনি টিভির তরফে ইনস্টাগ্রামে ঋষি সিংয়ের একটি ছবি শেয়ার করে তারা লিখেছে, ইন্ডিয়ান আইডল সিজন ১৩-এর একজন যোগ্য প্রতিযোগী। তাঁর অধ্যাবসায়ের জোরেই তিনি আজ এই জায়গায় এসেছেন। অভিনন্দন ঋষি।

কে কে ছিলেন বিচারকের আসনে

কে কে ছিলেন বিচারকের আসনে

দেবস্মিতা রায় প্রথম রানার আপ হয়েছেন, তাঁর ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে, সেই সঙ্গে দেবস্মিতাকে অভিনন্দনও জানানো হয়েছে চ্যানেলের তরফে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসের ১০ তারিখ ইন্ডিয়ান আইডল ১৩-এর সিজন শুরু হয়েছিল। দেখতে দেখতে কেটে গেল সাতটা মাস। এই রিয়ালিটি শোতে ঋষি সিং, দেবস্মিতা রায়, চিরাগ কোতওয়াল ছাড়াও নিজেদের জায়গা করে নিয়েছিলেন বিদিপ্তা চক্রবর্তী, সোনাক্ষী কর ও শিবম সিং।

এইবার ইন্ডিয়ান আইডলের বিচারকের আসনে উপস্থিত ছিলেন হিমেশ রেশমিয়া, বিশাল দাদলানি ও নেহা কক্কর, শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন আদিত্য নারায়ণ।

 বিশেষ পর্বে উপস্থিত ছিলেন কারা

বিশেষ পর্বে উপস্থিত ছিলেন কারা

ইন্ডিয়ান আইডল ১৩-এর সিজনের বিশেষ পর্বে উপস্থিত ছিলেন পরিচালক জুটি আব্বাস-মস্তান, সঙ্গীত পরিচালক সেলিম মার্চেন্ট, পরিচালক ও সঙ্গীতশিল্পী বিশাল ভরদ্বাজ ও তাঁর সুরেলা জীবনসঙ্গিনী রেখা ভরদ্বাজ।

 শো জেতার পর কী জানালেন ঋষি

শো জেতার পর কী জানালেন ঋষি

এই শো জেতার পর ঋষি জানিয়েছেন, এই শোয়ে আসার আগে আমাকে কেউ জানতেন না, চিনতেন না। আমি আমার এক আলাদা পরিচয় খুঁজে পেয়েছি এই রিয়্যালিটি শোতে এসে। আমার সবার ভালোবাসা পেয়ে খুব আপ্লুত হয়ে পড়েছি। আমি সকলের কাছে কৃতজ্ঞ থাকবো। আগামীদিন গুলোতে আমি আরও বেশি করে পরিশ্রম করব। আমাকে যারা যারা সমর্থন করেছেন তাঁদের সকলকে আমি ধন্যবাদ জানাই।

অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করতে চান ঋষি

অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করতে চান ঋষি

তিনি আরও জানান, আমি এই শো থেকে ২৫ লক্ষ টাকা জিতেছি। আমার এখনও অনেক স্বপ্ন রয়েছে। এই টাকা দিয়ে আমি আরও ভালো সঙ্গীত শিখতে চাই এবং সেই সঙ্গে বিদেশে ঘুরতে যেতে চাই। আমি জীবনে এত বড় হতে চাই , যাতে একদিন আমি শোতে বিচারকের আসনে এসে বসতে পারি। ইন্ডিয়ান আইডল ১৩-এর সিজনের শো চলাকালীন আমার কাছে অনেক মিউজিক ভিডিওতে কাজ করার অফার এসেছে। আমি একবার গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করতে চাই।

 ঋষি কী জানালেন

ঋষি কী জানালেন

ঋষি জানান, আমি অযোধ্যায় জন্মগ্রহণ করেছি এবং সেখানেই বড় হয়েছি। আমি দ্বাদশ শ্রেণীর পড়া শেষ করতে চলেছি, আমি বিজ্ঞান পড়তে একদম পছন্দ করিনা। আমি প্রথম থেকেই গান গাওয়ার প্রতি এক আলাদা স্বপ্ন ছিল। আমার পরিবার আমার পাশে সব সময় রয়েছে। তাই আমি পড়াশুনার পাশপাশি গানেরও তালিম নিতে পেরেছি।

ছবি সৌ:ঋষি সিং/ইনস্টাগ্রাম

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+