Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অন্য সব সিরিয়ালকে কড়া টক্কর দেবে 'গোধূলি আলাপ', সরাসরি চ্যালেঞ্জ রাজ চক্রবর্তীর

অন্য সব সিরিয়ালকে কড়া টক্কর দেবে 'গোধূলি আলাপ', সরাসরি চ্যালেঞ্জ রাজ চক্রবর্তীর

টেলিভিশন মাধ্যম এই মুহূর্তে গোটা বিশ্বের সবথেকে প্রচলিত এবং জনপ্রিয় বিনোদন মাধ্যম তা একপ্রকার স্পষ্ট। আর টেলিভিশনে নিজেদের চ্যানেল বা শো-কে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়ার জন্য সব রকম পদক্ষেপ নিয়ে থাকেন মেকাররা। ঠিক তেমনই টিভির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হল টিআরপি চার্ট। আর সেক্ষেত্রে টিআরপি তালিকায় নিজেদের প্রথম সেরা ধারাবাহিক বা শো হিসেবে দেখার জন্য নানা রকম কৌশল অবলম্বন করেন নির্মাতারা। আর টলিউডের এই মুহূর্তে সেরা নির্মাতাদের মধ্যে অন্যতম হলেন পরিচালক তথা প্রযোজক রাজ চক্রবর্তী। তিনি তাঁর সদ্য শুরু হওয়া ধারাবাহিক নিয়ে এমন কী বললেন যে যা নিয়ে জোরদার চর্চা শুরু হল দর্শক মহলে?

রাজের চ্যালেঞ্জ

আসলে চলতি সপ্তাহ থেকেই বাংলার প্রথম সারির একটি বিনোদন চ্যানেলে সদ্য শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'গোধূলি আলাপ'। আর এই সিরিয়াল ফার্স্ট লুক থেকেই চর্চার শিরোনামে উঠে এসেছে ধারাবাহিকের একদম অন্য রকম কাহিনীর জন্য। চর্চার সঙ্গে সঙ্গে নানা রকম ভাবে বিতর্কও চলছে সিরিয়াল 'গোধূলি আলাপ'এর গল্প এবং প্রেক্ষাপট নিয়ে। এতদিন এই বিষয়ে কিছুটা মৌন ব্রতই পালন করছিলেন নির্মাতা রাজ চক্রবর্তী। কিন্তু এবার নিজের নিরবতা ভাংলেন তিনি। সরাসরি নিন্দুকদের চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, অন্যান্য সকল সিরিয়ালের থেকে অনেক বেশি ভালো হতে চলেছে এই নতুন ধারাবাহিক। এমনকি তিনি আশাবাদী যে টিআরপি তালিকাতেও সেরা স্থান পাবে সিরিয়াল 'গোধূলি আলাপ'।

 চর্চায় গোধূলি আলাপ

চর্চায় গোধূলি আলাপ

এই সিরিয়ালের প্রোমো রিলিজের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে গোধূলি আলাপের কাহিনী। যেখানে শহরের এক প্রসিদ্ধ আইনজীবী গ্রামের কোনও এক কেস সল্ভ করতে যান। এবং সেখানেই তাঁর সঙ্গে পরিচয় হয় সেই গ্রামেরই সদ্য বয়স্ক যুবতীর সঙ্গে। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সেই কম বয়সী মেয়েকেই বিয়ে করে বাড়ি নিয়ে আসেন আইনজীবী। কিন্তু অসম বয়সের প্রেম নিয়ে এর আগেও বেশকিছু ধারাবাহিক হয়েছে। তাতে 'গোধূলি আলাপ' নতুন কী? আসলে বিষয় হল এতদিন অন্যান্য ধারাবাহিকে যারা বেশি বয়সী ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন তাঁদের বাস্তব বয়স নায়িকাদের থেকে খুব একটা বেশি নয়, ফলে শুধুমাত্র মেকআপ এবং মাথায় হালকা পাকা চুল দেখানো হলেও মুখের অবয়বে দুজনকে মেনে নিতে খুব একটা বেগ পেতে হয়নি দর্শকদের। কিন্তু ধারাবাহিক গোধূলি আলাপে আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন কৌশিক সেন, এবং তাঁর বিপরীতে নিবাগতা সোমু সরকার, তাই বয়সের পার্থক্য স্পষ্ট। সঙ্গে প্রোমোতে দেখা গিয়েছে প্রথমে কৌশিককে 'কাকু' বলে সম্বোধন করছেন সোমু। আর যা নিয়ে সমালোচনা রীতিমত তুঙ্গে।

ফের সিরিয়ালে রাজ

ফের সিরিয়ালে রাজ

পরিচালক প্রযোজক রাজ চক্রবর্তী এতদিন ব্যস্ত ছিলেন একের পর এক ফিল্ম তৈরিতে। পাশপাশি তিনি রাজনৈতিক ময়দানেও বেশ চার ছক্কা হাঁকাচ্ছেন। তাই ছোট পর্দায় ধারাবাহিক নির্মাণ করার জন্য উপযুক্ত পরিসরের অপেক্ষায় ছিলেন তিনি, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। অবশেষে তাঁর নতুন সিরিয়াল 'গোধূলি আলাপ' সম্প্রচার শুরু হয়েছে। আর সেখানেই রাজ চ্যালেঞ্জ করেছেন যে সব সিরিয়ালকে টেক্কা দিয়ে আগামী সপ্তাহেই টিআরপি তালিকায় সেরা তালিকায় উঠে আসবে এই সিরিয়াল।

নারীশক্তির উত্থান

নারীশক্তির উত্থান

সিরিয়াল গোধূলি আলাপে নাম ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সমু সরকার। সেখানে তাঁকে নোলকের চরিত্রে অভিনয় করছেন। এই সিরিয়ালে নোলক অসমবয়সী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও কীভাবে নতুন শহরে এসে নতুন ভাবে বাঁচার রসদ জোগাড় করবে। মানুষের স্বাদ বদলাবে এই নয়া ধারাবাহিক, এমনটাই মত রাজ চক্রবর্তীর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+