অবশেষে প্রকাশ্যে রাহুল-প্রীতির একরত্তি, কার মতো দেখতে হল কন্যা আয়রাকে?
কথায় বলে, দাম্পত্য জীবনের পূর্ণতা লাভ করে সন্তানের মুখ দেখলেই। ইতিমধ্যেই পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্কে আবদ্ধ হয়েছেন টেলি পর্দার রোমান্টিক কাপল রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাস।
বিয়ের পর চলতি বছর অগাস্ট মাসেই তাঁদের প্রথম সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন রাহুল ও প্রীতি। ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন টেলি পর্দার এই পরিচিত অভিনেত্রী। অবশেষে অসংখ্য ভক্তদের মনের আশা পূর্ণ করলেন এই দম্পতি।

মেয়ে জন্ম নেওয়ার পরেই তার নাম কী রাখা হবে তা নিয়ে যথেষ্ট চর্চা ছিল। কিছুটা বলিউড স্টাইলে সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করে মেয়ের নাম প্রকাশে এনেছিলেন রাহুল এবং প্রীতি। সেপ্টেম্বর মাসে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আদর করে মেয়ের নাম রেখেছেন আয়রা।তবে এতদিন জনসমক্ষে প্রকাশ্যে আনেননি মেয়ের মুখ। অবশেষে অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের সেই আশা পূর্ণ হল। সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে মেয়ের মুখ রিভিল করলেন টেলি পাড়ার এই তারকা দম্পতি।
সকলের সঙ্গে ছোট্ট আয়রার আলাপ করিয়ে দিলেন রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাস। সমাজ মাধ্যমে একরত্তি মেয়ের ছবি পোস্ট করেছেন রাহুল। কিছুদিন আগেই গাড়ি কিনেছেন প্রীতি। সেই নতুন গাড়ির বনেটে বসে রয়েছে মেয়ে। সাদার উপর গোলাপি রঙের ফুল আঁকা পোশাকে মিষ্টি লাগছে আয়রাকে। মাথায় ছোট্ট সাদা টুপি। পোস্টে রাহুল লিখেছেন, 'আমাদের আনন্দের এই ছোট্ট গুচ্ছকে প্রাণ খুলে স্বাগত জানাচ্ছি। এই হল আয়রা মজুমদার।'
রাহুলের এই পোস্টে শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরা। কার মতো দেখতে হয়েছে মেয়েকে? এ বিষয়ে অবশ্য অনেকেই কমেন্টে লিখেছেন, প্রীতির মতই নাকি দেখতে হয়েছে ছোট্ট আয়রাকে। উল্লেখ্য, গত ১৪ই অগাস্ট মেয়ে হওয়ার কথা জানিয়েছিলেন রাহুল এবং প্রীতি। প্রসঙ্গত, রাহুলকে শেষ দেখা গিয়েছিল সিরিয়াল হরগৌরী পাইস হোটেলে। অন্যদিকে প্রীতির শেষ সিরিয়াল ছিল ধুলোকণা। আবার এই তারকা দম্পতিকে স্ক্রিনে দেখতে মুখীয়ে আছেন দর্শকরা।












Click it and Unblock the Notifications