কেউ সামলাবে না, হরগৌরী পাইস হোটেলের শেষ দিনে কেন এমন বললেন নীলাঞ্জনা?

শেষ হয়ে গেল স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল হরগৌরী পাইস হোটেল। ইতিমধ্যেই হয়ে গিয়েছে সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং। আগামী কয়েকদিনের মধ্যেই ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হয়ে যাবে। তাই স্বভাবতই মন খারাপ কলাকুশলীদের। দীর্ঘ প্রায় দুবছর পথ চলার পর শেষ হচ্ছে স্টার জলসার এই জনপ্রিয় মেগা।

এই ধারাবাহিকের মধ্যে দিয়েই প্রযোজনায় পা রেখেছিলেন যীশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা। কিন্তু তারপর থেকে অনেকটা বদলে গেছে পরিস্থিতি। সম্প্রতি জোরদার হয়েছে যীশু ও নীলাঞ্জনার আলাদা হওয়ার জল্পনা। দীর্ঘ প্রায় দুই দশকেরও বেশি দাম্পত্য জীবনের শেষ হতে চলেছে বলেও টলিউডে ঝড় উঠেছে। কলকাতাতে থাকলেও একসঙ্গে থাকছেন না যীশু এবং নীলাঞ্জনা এই খবর প্রকাশ্যে আসার পরে তোলপাড় হয়ে যায় বিনোদন মাধ্যম। শুধু তাই নয় নীলাঞ্জনার একের পর এক পোস্ট এবং সেখানে লেখা লিখিতেও স্পষ্ট দাম্পত্য জীবনে চিড় ধরেছে।

horo gouri pice

বরাবরই ভীষণ ইমোশনাল নীলাঞ্জনা কিন্তু গত এক বছরে পরিস্থিতির চাপে পড়ে তিনি নাকি নিজেকে অনেক বেশি শক্তিশালী বানিয়ে ফেলেছেন। ইমোশনাল হয়ে পড়লে কেউ সামলায় না। নিজেকে নিজে সামলাতে হয়, আর তাই নিজেকে ফরম বানিয়েছেন নীলাঞ্জনা। হরগৌরী পাইস হোটেলের অন্তিম দিন শুটিংয়ে এসে অনুরাগীদের এ কথা জানালেন স্বয়ং নীলাঞ্জনা।

জনপ্রিয় এই মেগা হরগৌরী পাইসে হোটেল নিজের অনন্যতা দিয়ে দর্শকদের মনে ছাপ ফেলেছে। টিআরপি তালিকা তেও বেশ ভালো ফল করেছে এই ধারাবাহিক। তুলিকা বসু, রাহুল বন্দ্যোপাধ্যায়, সুচিস্মিতা মুখোপাধ্যায়, রাহুল মজুমদার, মিঠু চক্রবর্তীর মত তারকারা অভিনয় করেছেন এই জনপ্রিয় ধারাবাহিকে। নীলাঞ্জনার দুই কন্যা সারা ও জারা। মায়ের থেকে তারা শক্ত থাকার শিক্ষা পেয়েছে বলেও জানান নীলাঞ্জনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+