Subhashree Ganguly: ঝরে পড়ছে আগুন, চড়ছে উত্তাপ! অন্তঃসত্ত্বা শুভশ্রীর বোল্ড লুকে পাগল নেটিজেন
Subhashree Ganguly: গত কয়েকদিন আগেই দ্বিতীয়বার মা হওয়ার খবর জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়! সোশ্যাল মিডিয়াতে এই সুখবর দেন তিনি। ইউভানের বয়স যখন তিন তখন তাঁর দাদা আসার খবর জানিয়েছেন এই অভিনেত্রী।
যা খবর চার মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী (Subhashree Ganguly pregnancy) । আর এর মধ্যেই ছুটি কাটাতে বিদেশে পাড়ি দিলেন অভিনেত্রী। স্বামী-ছেলেকে সঙ্গে নিয়ে কয়েকটা দিন বিদেশে কাটাবেন শুভশ্রী। তবে তাঁরা কোথায় গিয়েছেন তা স্পষ্ট নয়।

আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভ্যাকেশন মুডের একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী (Subhashree Ganguly) । যেখানে একদিকে ছেলে ইউভানের সঙ্গে খুনশুটি করতে দেখা যাচ্ছে। আবার সেলফি তুলতেও দেখা যাচ্ছে শুভশ্রীকে। এমনকি তাঁর শেয়ার করা ছবি রাজকেও ( Raj Chakraborty) গোটা পরিবারকে নিয়ে সেলফি তুলতে দেখা যাচ্ছে।
কিন্তু ছবি শেয়ার করলেও কোথায় গিয়েছেন ( Subhashree Ganguly Vacation Mood) তা অবশ্য স্পষ্ট করেন সেলেব দম্পত্তি। সবটাই আবছা রেখেছেন। তবে অনেকে বলছেন পরিচালক রাজ এবং সন্তানকে সঙ্গে নিয়ে তাইল্যান্ডে বেরাতে গিয়েছেন শুভশ্রী। কেউ আবার বলছেন সিঙ্গাপুর সফরে অভিনেত্রী। তবে এক সংবাদমাধ্যমের দাবি রাজ -শুভশ্রী ছুটি কাটাতে গিয়েছেন ইন্দোনেশিয়ার বালিতে।
আর সেখানে পৌঁছেই সপরিবারের ছবি দিয়েছেন অভিনেত্রী। শেয়ার করা ছবিতে লাল পোশাকে দেখা গিয়েছে তাঁকে। যা তাঁকে আরও আবেদনময়ী করে তুলেছে। এক ঝলকে দেখে কেউ বলবেই না যে চার মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ছোট ভিডিও শেয়ার করেছেন রাজও। যেখানে ছেলের সঙ্গে নাচতেও দেখা যাচ্ছে তাঁকে। সম্ভবত হোটেলের বারান্দাতেই ওই ভিডিও নেওয়া হয়েছে। পিছনে বিস্তৃত সমুদ্র স্পষ্ট! রবিবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে দম্পত্তির দেখা পাওয়া যায়!
একেবারে ঢিলেঢালা কাফতানে দেখা যায় শুভশ্রীকে। এমনকি বাবা-ছেলের পোশাকও ছিল একেবারে ফাটিয়ে! একদিকে যখন ছুটি কাটাচ্ছেন রাজ অন্যদিকে প্রোমশন চলছে।
খুব শীঘ্রই রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ় 'আবার প্রলয়'-স্ট্রিমিং করবে ওটিটিতে। আর সেই ঝড় ইতিমধ্যে তুলে দিয়েছেন রাজ। যা খবর আগামী ২৩ জুলাই ছুটি কাটিয়ে দেশে ফিরবেন তাঁরা। আর এরপরেও আবার প্রলয় নিয়ে ঝাঁপিয়ে পড়বেন রাজ-শুভশ্রী। এমনটাই খবর।












Click it and Unblock the Notifications