এবার ওটিটিতে পা রাখতে চলেছেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেতা

ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন শন বন্দ্যোপাধ্যায়। তাকে সকল অনুগামীরা খুব ভালোভাবে চেনেন, কারণ তার সুন্দর লুক দেখলেই নারী মনে যেন ঝড় ওঠে। 'আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছিলেন তিনি। তারপরে তিনি 'এখানে আকাশ নীল’ ধারাবাহিকে উজানের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তারপর 'মন ফাগুন’-এ ঋষির চরিত্রে অভিনয় করে সকল দর্শকদের হৃদয়ে এক সুন্দর জায়গা করে নিয়েছেন শন।

sean Banerjee

তিনি কিন্তু হিন্দি সিনেমাতেও ইতিমধ্যে অভিনয় করেছেন। যদিও সেই সিনেমাটি এখনোও মুক্তির অপেক্ষায় রয়েছে। কাজ করেছেন শেক্সপিয়ার নিয়েও। তবে জানা গিয়েছে এবার ওয়েব সিরিজ পা রাখতে চলেছেন এই টেলিভিশন অভিনেতা।

এই সিরিজের মাধ্যমেই ওটিটি দুনিয়াতে পা রাখতে চলেছেন শন বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এই ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে শন এবং ঐশ্বর্য সেনকে। থ্রিলার জাতীয় হবে এই ওয়েব সিরিজটি, বলে জানা গিয়েছে।

ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে সুপ্রিয়া দেবীর নাতি শন বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও স্প্যানিস ছবি 'জুলিয়াজ আইস'থেকে অনুপ্রাণিত 'অন্তর্দৃষ্টি' ছবির মাধ্যমে বড় পর্দায় পা রেখেছেন অভিনেতা, যেখানে অভিনেতাকে অভিনয় করতে দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে। অভিনেতার ওয়েব সিরিজের অভিনয় করার খবর পেয়ে খুশি হয়েছেন অনুগামীরা।

sean Banerjee

অপরদিকে, ধারাবাহিকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছিল রোহন ভট্টাচার্যকে। তিনি কিন্তু বাংলা সিরিয়ালে সুন্দর অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন। বাংলা ওয়েব সিরিজ 'হোস্টেল ডেজ’-এ অভিনয় করতে দেখা গিয়েছে। জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজটি। সোশ্যাল মিডিয়ায় বলিউডে পাড়ি দেওয়ার ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যশরাজ প্রোডাকশন হাউজের পরের ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে। অভিনেতাকে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা জানাতে দেখা গেছে শ্রুতি দাস, গীতশ্রী রয়, জন ভট্টাচার্য -সহ অন্যদের।

বর্তমানে কিন্তু অনেক টেলিভিশনের অভিনেতা অভিনেত্রীরা ওয়েব দুনিয়ায় পা রেখেছেন, ঠিক তেমনই টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী সম্পূর্ণা, মন্ডলও ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন। তিনি অনেক বাংলা ধারাবাহিকে অভিনয় করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। তার সুদক্ষ অভিনয়ের জোরেই তিনি অনুগামীদের হৃদয় স্পর্শ করেছেন। 'করুণাময়ী রানি রাসমনি’তে অভিনয় করেছেন তিনি। তাছাড়াও অনেক ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন অভিনেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+