জামার চেন খোলার অপরাধে কঙ্গনা রানাওয়াতের ‘‌লকআপ’‌–এ বিতর্কিত পুনম পাণ্ডে

জামার চেন খোলার অপরাধে কঙ্গনা রানাওয়াতের ‘‌লকআপ’‌–এ বিতর্কিত পুনম পাণ্ডে

একতা কাপুর প্রযোজিত ও কঙ্গনা রানাওয়াতের সঞ্চালনায় নতুন রিয়্যালিটি শো লক আপ–এর প্রিমিয়ার হবে ২৭ ফেব্রুয়ারি এমএক্স প্লেয়ার ও অলট বালাজিতে। ইতিমধ্যেই কঙ্গনার লকআপে কোন কোন তারকা থাকবেন তার কিছু নাম সামনে এসেছে।

লকআপে পুনম

নিশা রাওয়াল ও কমেডিয়ান মুনাওয়ার ফারুকির পর এবার আর একজন বিতর্কিত অভিনেত্রীর নাম সামনে এসেছে, যিনি কঙ্গনার লকআপে থাকবেন। তিনি হলেন বি টাউনের সর্বাধিক চর্চিত অভিনেত্রী পুনম পাণ্ডে। ইনস্টাগ্রামে টিজার শেয়ার করে পুনম পাণ্ডে লিখেছেন, '‌হট হওয়ার চক্করে আমি লকআপে চলে এলাম।'‌

বিতর্কিত পুনম পাণ্ডেকে দেখা যাবে এই শোতে

বিতর্কিত পুনম পাণ্ডেকে দেখা যাবে এই শোতে

এই টিজার প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে অনেকেই মন্তব্য করে জানিয়েছেন যে এবার তো শোটা দেখতেই হবে। প্রসঙ্গত, পুনম পাণ্ডে মানেই বিতর্ক একরাশ। তাঁর বিয়ে থেকে হানিমুন সবটাই বিতর্কে ভরপুর। খোলামেলা পোশাক পরার জন্য আগেও তিনি বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি পর্নকাণ্ডেও তাঁর নাম জড়ায়। সেই পুনম পাণ্ডে এবার যোগ দিতে চলেছেন লকআপ রিয়্যালিটি শোতে।

 এই শোতে এসে খুশি পুনম

এই শোতে এসে খুশি পুনম

পুনম পাণ্ডে এ প্রসঙ্গে বলেন, '‌আমি দারুণ উৎসাহিত এটা জানানোর জন্য যে আমি ভারতের সবচেয়ে বিতর্কিত শো লকআপে অংশ নিতে চলেছি। আমি জানি না সেখানে কি হবে, তবে যেটুকু পড়েছি বা শুনেছি তাতে মনে হয়েছে আমাকে আমার দৈনন্দিন প্রয়োজনীয়তা পাওয়ার জন্য কঠিনতার সম্মুখীন হতে হবে। লকআপে কোও বিলাসিতা থাকবে না। তাই জানি না আমার সঙ্গে কি ঘটতে চলেছে বা আমি কি করব।'‌

 বোল্ড অবতারে পুনম পাণ্ডে

বোল্ড অবতারে পুনম পাণ্ডে

সম্প্রতি এই শোয়ের একটা প্রোমো ভিডিও শেয়ার করেছেন প্রযোজক একতা কাপুর। সেখানেই বোল্ড অবতারে জামার চেন খুলতে দেখা গিয়েছে পুনম পাণ্ডেকে। ২০১০ সালে একটি মডেলিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পুনম পাণ্ডে। ২০১১ সালে ২৯টি ক্যালেন্ডার শুট করেন তিনি। ২০১২ সালে কিংফিশার ক্যালেন্ডার গার্ল হন তিনি। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের সময়ও বিতর্কে জড়ান পুনম পাণ্ডে। ভারতীয় দল বিশ্বকাপ জিতলে পোশাকহীন ভাবে ছবি পোস্ট করবেন বলে জানান এই মডেল-অভিনেত্রী।

লকআপ রিয়্যালিটি শো

লকআপ রিয়্যালিটি শো

অল্ট বালাজি ও এমএক্স প্লেয়ারে ২৪ ঘণ্টার এই রিয়্যালিটি শোতে প্রতিযোগীদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবনে দর্শকরা। দর্শকদের হাতেই থাকবে প্রতিযোগীদের শাস্তি বা পুরস্কার দেওয়ার ক্ষমতা। বিগ বসের পর ভারতে এ ধরনের দুঃসাহসীর রিয়্যালিটি শো হয়নি আগে। শোয়ের টিআরপি আরও বাড়বে কঙ্গনা রানাওয়াতের জন্য মনে করছেন অনেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+