‘জগদ্ধাত্রী’কে টপকে টিআরপির শীর্ষে ‘পরিণীতা’! তালিকায় রয়েছে আরও চমক
কে কতটা দর্শকের প্রিয় হয়ে উঠতে পারে তা নিয়ে সারা সপ্তাহ ধরে ধারাবাহিকগুলির মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। টিআরপি তালিকায় কোন ধারাবাহিক এগিয়ে থাকবে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে টলিপাড়ায়। প্রতি সপ্তাহের মতো এবারেও প্রকাশিত হয়েছে টিআরপি তালিকা। আর তা দেখেই চমকে গিয়েছেন সকলে। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় বড় পরিবর্তন দেখা গিয়েছে।
১৩ মার্চ প্রকাশিত হওয়া শেষ রেটিং চার্ট অনুযায়ী, টিআরপির শীর্ষে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'পরিণীতা'। ৭.২ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকের প্লট, চরিত্রের গভীরতা ও টানটান উত্তেজনাপূর্ণ কাহিনি দর্শকদের মন জয় করতে সফল হয়েছে, যার প্রতিফলন স্পষ্ট হয়েছে টিআরপি তালিকায়।

দ্বিতীয় স্থানে রয়েছে 'জগদ্ধাত্রী'। দর্শকের ভালোবাসায় ৬.৫ পয়েন্ট নিয়ে টিআরপি তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। তৃতীয় স্থানে রয়েছে 'ফুলকি'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪। ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকের প্রিয় হয়ে উঠেছিল। টিআরপি তালিকার শীর্ষেও দেখা গিয়েছিল এই ধারাবাহিককে। তবে, এবার তৃতীয় স্থানে রয়েছে ধারাবাহিকটি।
টিআরপি লিস্টের চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'রাঙামতি'। এটি ৬.৩ পয়েন্ট পেয়েছে টিআরপি তালিকায়। কলাকুশলীদের অভিনয় ও কাহিনির গুণমানের জন্য প্রশংসিত এই ধারাবাহিকটি। পঞ্চম স্থানে রয়েছে একইষচ্যানেলের আরও একটি ধারাবাহিক 'গীতা এলএলবি'। যার স্কোর ৬.২। ধারাবাহিকটি নির্দিষ্ট দর্শকগোষ্ঠীর মধ্যে জনপ্রিয়তা ধরে রেখেছে।
টিআরপি তালিকা নিয়ে স্পষ্ট ধারনা পাওয়া গেল। এবার আসা যাক ট্রেন্ডিং তালিকার কথায়। এই তালিকায় নজর কেড়েছে নতুন ধারাবাহিক 'দুগ্গামণি', যার ওপেনিং স্কোর ৫.০। দর্শকদের একাংশ মনে করছেন, এটি ভবিষ্যতে আরও ভালো পারফর্ম করতে পারে। এছাড়া, ৪৫ মিনিটের ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া' এবং 'রোশনাই' ৪.৮ পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে রয়েছে। এদিকে, জি বাংলার ধারাবাহিক 'মিঠিঝোরা' ৪.০ পয়েন্ট পেয়েছে। ৪৫ মিনিটের 'রোশনাই' এবং 'শুভ বিবাহ' ৩.৪ পয়েন্ট নিয়ে এই তালিকায় স্থান করে নিয়েছে।
অন্যদিকে, 'চিরসখা' ৫.২ এবং 'মিত্তির বাড়ি' ৫.১ পয়েন্ট নিয়ে টিআরপি তালিকায় যথেষ্ট ভালো পারফর্ম করছে।












Click it and Unblock the Notifications