নতুন ধারাবাহিক 'পিলু'র হাত ধরে ছোটপর্দায় ফিরছেন 'রিমলি'
নতুন ধারাবাহিক 'পিলু'র হাত ধরে ছোটপর্দায় ফিরছেন 'রিমলি'
২০২১-এর ডিসেম্বরে শেষ হচ্ছে বেশকিছু অন গোয়িং সিরিয়াল। ২০২২ অর্থাৎ নতুন বছর আসার সঙ্গে সঙ্গেই দর্শকদের মন জয় করতে আসছে বেশ কিছু নতুন ধারাবাহিক। জনপ্রিয় বাংলা বিনোদন চ্যানেলে দেখা গিয়েছে এমনই এক নতুন ধারাবাহিকের ঝলক। যেখানে সিরিয়াল জগতের পুরনো মুখের পাশাপাশি দেখা যাচ্ছে বেশ কিছু নতুন মুখও।

আসছে 'পিলু'
বাংলার লোক সঙ্গীত এখন পশ্চিমবঙ্গ পেরিয়ে গোটা দেশ এমনকি আন্তর্জাতিক স্তরেও নিজের জায়গা করে নিয়েছে। আর বাংলার সেই মাটির গান আর পুরুলিয়ার বিখ্যাত ছৌ-নাচের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক 'পিলু'। ইতিমধ্যে দেখা গিয়েছে এই নতুন ধারাবাহিকের ট্রেলার। কী করে শাস্ত্রীয় সঙ্গীতের সাবেকিয়ানার সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে মাটির বাংলার লোক সঙ্গীত শিল্পী পিলু? সেটাই এই ধারাবাহিকের গল্পের পটভূমিকা।

নতুন ধারাবাহিকের কলাকুশলী
নতুন ধারাবাহিক 'পিলু'র হাত ধরে আবার ছোট পর্দায় ফিরছেন বেশকিছু জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা। 'পিলু' দিয়ে অভিনয় জগতে পা রাখছেন জি বাংলার ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী মেঘা দাঁ। মেঘাকে ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এই ধারাবাহিকে পিলুর বিপরীতে অভিনয় করছেন অভিনেতা গৌরব রায় চৌধুরী। ওগো নিরুপমা ধারাবাহিকের পর আবার বেশ কিছুদিন পর গৌরব কে টিভির পর্দায় দেখা যাবে। এছাড়া বেশ কয়েকজন অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রী থাকছেন এখানে। পিলুতে অভিনয় করতে দেখা যাবে অঞ্জনা বসু, বিশ্বনাথ বসু, কৌশিক কে।

ছোটপর্দায় ফিরছেন রিমলি
পিলুর হাত ধরে আবার ছোটপর্দায় ফিরছেন 'রিমলি' খ্যাত নায়িকা ইধিকা পাল। টিআরপি রেট কম থাকার জন্য সম্প্রতি বন্ধ হয়ে গিয়েছে রিমলি। তবে এই সিরিয়ালে ইধিকাকে খল চরিত্রে দেখা যাবে।
লোক সঙ্গীত শিল্পী পিলুর গল্প দর্শকরা কতটা পছন্দ করেন সেটাই এখন দেখার।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia












Click it and Unblock the Notifications