খোলাচুল আর ব্ল্যাক জিন্সে নাচ মিঠাইয়ের, মুহূর্তে ভাইরাল ভিডিও

খোলাচুল আর ব্ল্যাক জিন্সে নাচ মিঠাইয়ের, মুহূর্তে ভাইরাল ভিডিও

সন্ধে হলেই প্রায় প্রতি বাড়িতে টিভি খুলে বসে পড়েন বাড়ির মহিলারা। আর পর্দার ওপারে থাকলেও আপামর বাঙালির ঘরের মেয়ে হয়ে উঠেছেন মিঠাই। বেসরকারি বাংলা টেলিভিশন চ্যানেলে এই মুহূর্তে হিট শো 'মিঠাই' মূলত গ্রাম বাংলার এক মেয়ের শহরে এসে নিজেকে মেলে ধরার সংগ্রামের গল্প। কিন্তু কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে, ঠিক তেমনই বাস্তবের মিঠাই অর্থাৎ টেলি অভিনেত্রী সৌমিতৃষা। গান গেয়ে রীতিমত তাক লাগালেন সবাইকে।

মিঠাই আর উচ্ছে বাবুর কেমিস্ট্রি

মিঠাই আর উচ্ছে বাবুর কেমিস্ট্রি

সিরিয়ালে মিঠাই আর সিড অর্থাৎ উচ্ছে বাবুর মধ্যে সম্পর্ক ঠিক আদায় কাঁচকলায়। মিঠাই যেমন মিষ্টি ছটফটে, সিড ততই গম্ভীর আর চুপচাপ ইন্ট্রোভার্ট স্বভাবের। তাই মিঠাই কখনও তাকে 'উচ্ছে বাবু' আবার কখনও 'দাদুর রাগী নাতি বলে'। কিন্তু এই দুই বিপরীত মেরুর চরিত্রের রসায়ন আর খুনসুটি ড্রইং রুমে বসে বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন দর্শকরা। তাই এই জুটি ক্রমেই হয়ে উঠেছে সবার পসন্দিদার।

মিঠাইয়ের টান টান পর্ব

মিঠাইয়ের টান টান পর্ব

এই মুহূর্তে বাঙলার জনপ্রিয় এই ধারাবাহিকে চলছে টান টান উত্তেজনা। মিঠাই আর সিদ্ধার্থ অর্থাৎ উচ্ছেবাবুর ডিভোর্স নিয়ে চলছে পর্ব। যদিও পরিবারের অনেকেই চান না যে এঁদের বিচ্ছেদ হোক, তাই সবাই উঠে পড়ে লেগেছে এই ডিভোর্স আটকাতে। আর এতেই টি আর পি হাই এই সিরিয়ালের।

বাস্তবের মিঠাই আর সিড

জনপ্রিয় এই ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করছেন সৌমিতৃষা কুণ্ডু ও অদৃত। কিন্তু সিরিয়ালের মত বাস্তবে মোটেও গোমড়ামুখো নন অদৃত। বরং বেজায় ভালোবাসেন গান। নিজেও যথেষ্ট ভালো গান করেন তিনি। কিন্তু এখানেও পিছিয়ে নেই মিঠাই। বেশ ভালোই নাচ করতে জানেন তিনি। কালো জিন্স, হলুদ টি-টপ আর কোমর ছাড়ানো চুল খুলে জুবিন নটিয়ালের 'আঁখ উঠি মোহাব্বত নে' গানের সঙ্গে নাচ করলেন তিনি, মুহূর্তে যা হয়ে যায় ভাইরাল। লাস্যময়তায় রীতিমত নেটিজেনদের প্রসশংসা কুড়িয়েছেন সৌমিতৃষা।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+