Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলার ঘরেই এল ইন্ডিয়ান আইডলের ট্রফি, বিজয়ী মানসী ঘোষ, কী পুরস্কার পেলেন শুভজিৎ, স্নেহা

৬ মার্চ রবিবার, ইন্ডিয়ান আইডল সিজন ১৫-র গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠান ছিল। এবারও কিন্তু ট্রফি এসেছে বাংলার ঘরেই! আর এই অসাধ্যসাধন করেছেন বাংলার মেয়ে মানসী ঘোষ। পেয়েছেন গাড়ি থেকে ট্রফিও। তাঁর গানের গলা যে অসাধারণ তা বলার অপেক্ষা রাখে না।

আর তা দিয়েই তিনি কিন্তু লক্ষ লক্ষ মানুষের মন জিতে নিয়েছেন তিনি। উপহারস্বরূপ তিনি পেলেন ২৫ লক্ষ টাকাও। তবে খালি হাতে কিন্তু একদমই ফিরে যেতে হয়নি দ্বিতীয় ও তৃতীয় স্থানে উঠে আসা শুভজিৎ ঘোষ ও স্নেহা শঙ্করকে। তাঁদের জন্যও ছিল ধামাকাদার পুরস্কার।

Manashi Ghosh

শুভজিৎ ঘোষ ও স্নেহা শঙ্করের কণ্ঠেও মুগ্ধ হাজারও সঙ্গীত প্রেমী। ১৯ বছর বয়সী স্নেহা শঙ্কর অত্যন্ত প্রতিভাবান একজন নারী। ইন্ডিয়ান আইডল ১৫-এ দ্বিতীয় রানার আপ হন তিনি। ফাইনালের আগেই থেকে কিন্তু স্নেহা খবরের শিরোনামে উঠে এসেছে। তিনি ৫ লক্ষ টাকা পুরস্কার জিতে নিয়েছেন। তাছাড়াও ফাইনালে টি সিরিজের সঙ্গে কাজ করার অফার পেয়েছেন স্নেহা। তাকে টি সিরিজে রেকডিং করার অফার দিয়ে অবাক করে দিয়েছেন ভূষণ কুমার। শুভজিৎ ঘোষকেও কিন্তু ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে।

পুরো সিজন জুড়ে মানসী ঘোষ তাঁর অসাধারণ কণ্ঠের সুর দিয়ে বিচারক থেকে দর্শকদের মাতিয়ে তাঁদের মন জিতে নিয়েছেন। তাঁর প্রতিভা ও গানে মুগ্ধ হয়েছেন সকলে। তিনি বিজয়ী হওয়ারই যোগ্য, এমনটাই মনে করছেন বাংলার মানুষ। মানসী ঘোষ প্লেব্যাক গান গাওয়ার পাশাপাশি স্বাধীন সঙ্গীতকেও সমান গুরুত্ব দেন।

Take a Poll

প্রতিযোগিতায় কিন্তু বেশ হাড্ডাহাডি লড়াই চলেছে, মানে কে কাকে পিছনে ফেলে এগিয়ে যাবেন। এই অনুষ্ঠানে তিনজন দুর্দান্ত প্রতিভার মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা গেছে । সেখানে সকলকে পিছনে ফেলে বিজয়ীর মুকুট মাথায় উঠেছে মানসী ঘোষের। তবে কম যাননি শুভজিৎ ও স্নেহাও। তাঁদের সুরেলা কণ্ঠে মাতোয়ারা হয়ে ছিলেন সকলে।

এই অনুষ্ঠানের বিচারকের আসনে ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি এবং বাদশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সঞ্চালক আদিত্য নারায়ণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+