Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করণ সিং গ্রোভার থেকে প্রাচী দেশাই, বলিউডে ব্যর্থ ছোটপর্দার এই জনপ্রিয় তারকারা

বলিউডে ব্যর্থ ছোটপর্দার এই জনপ্রিয় তারকারা

টিভি তারকা ও বলিউডের অভিনেতা–অভিনেত্রীদের মধ্যে চিরকালই এই দ্বণ্ড বিরাজমান। কারা বেশি জনপ্রিয়?‌ এটা স্বীকার না করে উপায় নেই বলিউড তারকাদের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া, তবে দর্শকদরা কিন্তু টিভি তারকাদের হাত বাড়ালেই ছুঁতে পারেন, যার জন্য তাঁদের জনপ্রিয়তার স্তরটা একটু অন্যরকমের। তবে অনেক টিভি তারকাই রয়েছেন যাঁরা বলিউডে নিজেদের পা জমানোর চেষ্টা করলেও সফল হতে পারেননি। সেরকমই সাতজন টিভি তারকার কথা জেনে নিন যাঁরা বলিউডে ব্যর্থ হয়েছেন।

শ্রুতি শেঠ

শ্রুতি শেঠ

শ্রুতি শেঠ ভারতীয় বিনোদনের একজন খুব পরিচিত মুখ এবং তিনি একজন ভিডিও জকি। শ্রুতি প্রথমে একজন টিভি প্রোগ্রাম হিসাবে নিজের কেরিয়ার শুরু করলেও বেশ কয়েকটি সিরিয়াল ও শোতে তিনি তাঁর হাস্যরসের দিকটি তুলে ধরেন। '‌শরারত'‌ সিরিয়ালে শ্রুতি জিয়ার চরিত্রটি সকলেরই মনে রয়েছে। তবে বলিউডে তিনি কোনওদিনই কোনও মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পাননি। বলিউডের অনেক সিনেমাতেই শ্রুতিকে অনেক ছোট ভূমিকায় দেখা গিয়েছে। বি-টাউনে শ্রুতি তাঁর পা জমাতে ব্যর্থ হয়েছেন।

রাজীব খাণ্ডেলওয়াল

রাজীব খাণ্ডেলওয়াল

রাজীব খাণ্ডেলওয়াল টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত একটি মুখ এবং সঞ্চালকও বটে। রাজীব তাঁর অভিনয় শুরু করেন খুব জনপ্রিয় টিভি শো '‌ক্যায়া হাদশা ক্যায়া হকিকত'‌-দিয়ে, যেখানে তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর তিনি কহিন তো হোগা সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেন। তবে বলিউডে তিনি যাওয়ার চেষ্টা করলেও সফল হননি। রাজীব খাণ্ডেলওয়াল মোশন পিকচারের আওতায় লেফট রাইট লেফট ও আমির ছবিতে অভিনয় করলেও ২টি ছবি ফ্লপ হয়। তিনি অসংখ্য ছবিতে নিজের ছাপ ফেলার চেষ্টা করেছিলেন কিন্তু দর্শকদের মনে প্রভাব পড়েনি।

হংসিকা মোটবানী

হংসিকা মোটবানী

হংসিকা মোটবানী একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং তাঁকে অধিকাংশ তামিল ও তেলেগু ছবিতে দেখা যায়। শিশুশিল্পী হিসেবে হিন্দি চলচ্চিত্র '‌হাওয়া'‌ তে তাঁর প্রথম আত্মপ্রকাশ। এরপর কোই মিল গয়া, আবরা কা ডাবরা এবং জাগো- তে তিনি শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন। তিনি প্রথম তেলেগু ছবি '‌দেশামুদুগুর'‌ ছবিতে কাজ করেন যা যথেষ্ট সফল হয়েছিল। টিভিতে শিশু শিল্পী হিসাবে হংসিকা শাকা লাকা বুম বুম-তে কাজ করেছিলেন। এরপর বলিউডে হিমেশ রেশমিয়ার সঙ্গে তিনি মাত্র ১৬ বছর বয়সে তেরা সুরুর ছবিতে কাজ করেন। কিন্তু হংসিকা বলিউডে সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি। যদিও তিনি দক্ষিণ ভারতের সিনেমায় একজন জনপ্রিয় মুখ।

জয় ভানুশালী

জয় ভানুশালী

জয় ভানুশালী ভারতীয় টিভি অভিনেতা। তিনি একতা কাপুরের জনপ্রিয় সিরিয়াল কেয়ামাতে মুখ্য চরিত্রে অভিনয় করে যথেষ্ট পরিচিতি লাভ করেন। জয়ের বলিউডে অভিষেক হয় প্ল্যাটফর্ম নম্বর ৬ দিয়ে এবং তারপর তিনি হেট স্টোরি ২ ও এক পহেলি লীলাতেও অভিনয় করেন। কিন্তু এই সিনেমাগুলির একটিও জয় ভানুশালীকে বলিউডে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি। দুর্ভাগ্যবশত তিনি ফের ছোট পর্দায় ফিরে আসেন।

অনিতা হংসনন্দানী রেড্ডি

অনিতা হংসনন্দানী রেড্ডি

অনিতা হংসনন্দানী রেড্ডি একজন ভারতীয় অভিনেত্রী এবং তিনি হিন্দি, তেলেগু ও তামিল সিনেমা ও সিরিয়ালে কাজ করেছেন। স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল কাব্যাঞ্জলী, ইয়ে হ্যায় মহাব্বতে এবং কালার্স টিভিতে নাগিন ৩,৪ ও পাঁচে অভিনয় করেছেন। তবে একচা কাপুর পরিচালিত ছবি '‌কুছ তো হ্যায়'‌-তে তুষার কাপুরের বিপরীতে অভিনয় করার পরও তিনি সেভাবে দর্শকদের মন জয় করতে পারেননি। এরপর তিনি ফের ছোটপর্দায় ফিরে আসতে বাধ্য হন

করণ সিং গ্রোভার

করণ সিং গ্রোভার

করণ সিং গ্রোভার ভারতীয় টেলিভিনের অত্যন্ত পরিচিত একটি মুখ। তিনি বহু বছর ধরে টেলিভিশন জগতে রাজ করে চলেছেন। তাঁর জনপ্রিয় ২টি সিরিয়াল হল দিল মিল গয়ে ও কাবুল হ্যয়। বলিউডে করণ অ্যালোন ও হেট স্টোরি ৩-এ কাজ করলেও সেভাবে তিনি সফল হননি।

 প্রাচী দেশাই

প্রাচী দেশাই

জি টিভিতে একতা কাপুরের জনপ্রিয় সিরিয়াল কসম হ্যায়-তে প্রথম দেখা গিয়েছিল প্রাচী দেশাইকে। এই সিরিয়াল করতে করতেই তিনি বলিউডে ডাক পান। লাইফ পার্টনার, রক অন, ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বই, বোল বচ্চন, আই, মি অউর ম্যায় সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। প্রাচী গোয়া পর্যটন বিভাগের ব্র‌্যান্ড প্রতিনিধিও। এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন প্রাচী। তবে বলিউডে তিনি তাঁর অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করতে পারেননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+