বারবার নায়কের বিয়ে ভালো লাগছে না, ৫০০ পর্ব পূর্তিতে ‘‌যমুনা ঢাকি’‌ বন্ধের ডাক দর্শকদের

৫০০ পর্ব পূর্তিতে ‘‌যমুনা ঢাকি’‌ বন্ধের ডাক দর্শকদের

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল '‌যমুনা ঢাকি’‌ অবশেষে ৫০০ পর্ব অতিক্রম করল। ঢাকির মেয়ের জমিদাআর বাড়ির বউ হয়ে ওঠা আর তারপর নানান ধরনের চড়াই–উৎরাই পেরিয়ে তাঁর সফর দর্শকদের ভালোই মন জয় করেছে। শুরু থেকেই এই সিরিয়ালটি টিআরপি তালিকায় জায়গা করে নিতে সফল হয়েছিল। যদিও প্রথম দিকে এখন আর নেই এই ধারাবাহিকটি। তার করণ নায়কের বারবার বিয়ে দেখতে দেখতে বোর হয়ে গিয়েছেন দর্শকরাও।

সিরিয়াল শেষ করে দেওয়ার দাবি

সিরিয়াল শেষ করে দেওয়ার দাবি

এই ধারাবাহিকের কলাকুশলীরা ইতিমধ্যেই সেটে ৫০০ পর্বতে কেক কেটে সেলিব্রেশনও করেছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা হয়েছে। কিন্তু সেই ভিডিওতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নেটিজেনদের একাংশ দাবি তুলেছেন যে ৫০০ পর্বেই শেষ হোক যমুন ঢাকি ধারাবাহিকের পথ চলা। কারণ ধারাবাহিকে নতুনত্ব আর কিছু নেই।

সঙ্গীতের বারবার বিয়ে নিয়ে ক্ষুব্ধ দর্শক

বারবার আর্যার ষড়যন্ত্রের কবলে পড়ছে যমুনা। যমুনার শ্বশুরবাড়ির সদস্যরাও আর্যাকে সাহায্য করছে। সঙ্গীতকে পাওয়ার জন্য যমুনাকে খুন করতেও পিছুপা নয় তারা। সব ষড়যন্ত্রের পর্দা ফাঁস করতে জ্যোতি সেন হয়ে আবার ফিরেছে যমুনা। কিন্তু ধারাবাহিকের মোড় সেই আর্যা এবং সঙ্গীতের বিয়েতে আটকে গিয়েছে ফের। এভাবে 'এক ছেলের হাজারবার বিয়ে' দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে পড়লেন দর্শকরা। আর তাই এই ধারাবাহিক অচিরেই বন্ধ করে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন তাঁরা।

৫০০ পর্বের সেলিব্রেশন

৫০০ পর্বের সেলিব্রেশনে ধারাবাহিকের পুরো টিমের তরফ থেকে একটি সেলিব্রেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে যমুনা ওরফে শ্বেতা ভট্টাচার্য, সঙ্গীত ওরফে রুবেল দাস সহ ধারাবাহিকের সকল অভিনেতা এবং অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। অনুরাগীদের জন্য জি বাংলার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে শেয়ার করা হয়েছিল ভিডিওটি। তবে শুভেচ্ছার বার্তার বদলে ধারাবাহিক বন্ধের দাবিই কমেন্ট বক্সে বেশি চোখে পড়ছে।

যমুনা ঢাকির গল্প

যমুনা ঢাকির গল্প

এই সিরিয়ালকে নিয়ে ট্রোলের শেষ নেই নেটদুনিয়ায়। ঢাকির মেয়ে যমুনার ঢাক বাজিয়ে বড়লোক বাড়ির বউ হওয়া নিয়ে শুরু হয়েছিল গল্প। তা এখন ফুলেফেঁপে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে নেটিজেনরা ধন্দে পড়ে যাচ্ছেন, এমনটাও হয়! যমুনা ঢাকিকে নিয়ে ট্রোল কম হয়নি। ঢাক ছেড়ে গান গেয়ে রিয়েলিটি শো জেতা থেকে শুরু করে ভুলভাল কায়দায় গিটার বাজানো, একাধিক বার হাসির পাত্র হয়েছে এই সিরিয়াল তথা 'যমুনা' অর্থাৎ অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। কিন্তু তাতে দমেননি নির্মাতারা। সিরিয়ালে আপাতত দেখানো হচ্ছে যমুনা গা ঢাকা দিয়ে জ‍্যোতি সেন হয়ে ফিরে এসেছে রায় বাড়িতে। এদিকে তাকে হুবহু যমুনার মতো দেখতে বলে অসুস্থ শাশুড়িমার কাছে তাকে যমুনা বলেই পরিচয় দিচ্ছে সকলে। এদিকে যমুনাও জ‍্যোতি হওয়ার অভিনয় করছে খুনিদের শাস্তি দেবে বলে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+