ফের টেলিভিশনে ফিরছেন জিতু কমল! অভিনেতার বিপরীতে দেখা যাবে কোন নায়িকাকে?

অপরাজিত, তাঁকে দেখলে প্রথমেই মনে পড়ে এই শব্দ। কারণ প্রতিকূলতাকে হারিয়ে কীভাবে এগিয়ে যেতে হয় সেটা তিনি শিখিয়েছেন। তিনি হলেন অভিনেতা জিতু কমল। ছোট পর্দা থেকে শুরু, তারপর বড় পর্দাতেও নিজের অভিনয় দিয়ে ঝড় তুলেছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন তাঁর ক্ষমতা। তবে মাঝখানে সিরিয়ালে খুব একটা দেখা যায়নি তাঁকে। অবশেষে ফের ফিরছেন জিতু।

বড় পর্দা, ওটিটি প্ল্যাটফর্ম ছেড়ে ছোট পর্দায় ফিরে আসছেন তালিকায় এমন অভিনেতা অভিনেত্রীর সংখ্যাও কম নয়। আর এবার পুনরায় জিতু কমলকে দেখা যেতে চলেছে টেলিভিশনের পর্দায়। কিছুদিন আগেই টেলিভিশনে ফিরেছেন অভিনেত্রী ঊষসী রায়। কাকতালীয় ভাবেই সিরিয়াল মিলন তিথিতে অভিনয় করেছিলেন ঊষসী ও জিতু। এদিকে ঊষসীকে দেখা যাচ্ছে গৃহপ্রবেশ ধারাবাহিকে। তবে জিতুর আসন্ন সিরিয়াল সম্পর্কে খুব একটা কিছু জানা যায়নি এখনও।

jitu kamal

ছোট পর্দা থেকে বড় পর্দায় গিয়ে একের পর এক ভালো কাজ উপহার দিয়েছেন জিতু। এবার আসন্ন সিরিয়ালে জিতুকে কোন ধরনের চরিত্রে দেখতে পাবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। জানা গিয়েছে, রাগে অনুরাগে ধারাবাহিকের মতোই অসমবয়সী প্রেমের গল্প হতে পারে জিতুর আগামী সিরিয়াল। একইসঙ্গে তাঁর বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে সে বিষয়েও মুখ খুলতে নারাজ নির্মাতারা।

মাঝে কিছুদিন নবনীতার সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে বাস্তব জীবনে বেশ অস্থিরতার মধ্যে দিয়েই কেটেছে জিতু কমলের। কিন্তু এতসব কিছুর মধ্যেও নিজের সেই চেনা ছন্দ থেকে বেরিয়ে আসেননি অভিনেতা। কাজের ক্ষেত্রেও রিয়েল লাইফের চাপ ফেলতে দেননি তিনি। আবার নতুন উদ্যমে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছেন জিতু কমল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+