পুরস্কারের অর্থে হাত দিলেন না জয় ভানুশালী, বিগ বসের ২০তম দিনে আর কি কি হল দেখে নিন
বিগ বসের ২০তম দিনে আর কি কি হল দেখে নিন
বিগ বস ১৫–এর প্রতিযোগীরা দর্শকদের মনোরঞ্জন করাতে সব ধরনের প্রচেষ্টা করে চলেছে। এই রিয়্যালিটি শো–এর ২০তম দিনে বিগ বস নতুন টাস্কের ঘোষণা করেছে যেখানে বিগ বসের পুরস্কার অর্থের ৭ লক্ষ টাকা অংশীদারিত্ব নিয়ে চলছে ধুন্ধুমার লড়াই। এই টাস্ক নিয়েই বাড়ির ভেতর বিশাল ঝগড়ার সৃষ্টি হয়। আসুন বিগ বস ১৫–এর ২০তম দিনের সব গুরুত্বপূর্ণ আপডেটগুলি জেনে নিন।

১) ২০তম দিন শুরু হয় করণ কুন্দ্রার সঙ্গে সিম্বা নাগপাল, ইশান সেহগাল ও উমর রিয়াজের হাল্কা কথোপকথনের মাধ্যমে। তাঁরা বিগ বসের বাড়িতে কি করছেন এবং বিগ বসের বাড়ির ভেতর ও বাইরে তাঁদের জীবন কেমন ছিল তা নিয়ে কথোপকথন চলছিল। করণ সেই সময় জানান যে তিনি নিজের বাড়ির কখনও বাড়ির কাজ করেননি এবং বিগ বসের বাড়িতে তাঁকে বাথরুমও পরিস্কার করতে হচ্ছে।
২) শমিতা শেট্টিকে দেখা গিয়েছে আফসানা খানকে পরামর্শ দিতে। শমিতার মনে হয়েছে যে আকাশা সবসময় প্রতীক সহেজপালের সঙ্গে গল্প করছেন তাই শমিতা তাঁকে বলেন যে যদি এটা তাঁর খেলার রণনীতি হয় তবে এই দিকটি তাঁর পক্ষে যাবে। যদিও শমিতা শেট্টি আকাশাকে অন্যদের সঙ্গেও মিশতে বলেন।
৩) আকাশা শমিতা শেট্টিকে জানান যে এই একটা কারণের জন্যই তিনি প্রতীকের সঙ্গে থাকতে পছন্দ করেন এবং করণ শুধুমাত্র শো নিয়ে ভাবেন এবং বাকি সদস্যদের কোনও চিন্তাভাবনাই নেই।
৪) বিগ বস ১৫–এর বাড়িতে তেজস্পবী প্রকাশ ও করণ কুন্দ্রার মধ্যে সদ্য নতুন নতুন রোম্যান্স শুরু হয়েছে। এই দু’জনকে সম্পর্ক নিয়ে কথাবার্তা বলতে শোনা গিয়েছে। তেজস্বী করণকে জানিয়েছেন যে তিনি যেন নিজের জন্য সময় বের করেন এবং তেজস্বী কথা দেন যে তিনি সর্বদা করণের পাশে থাকবেন।
৫) শমিতা শেট্টি বনাম নিশান্ত ভাটের লড়াই ফের শুরু হয়। বাড়ির ক্যাপ্টেন নিশান্ত ভাট বিশাল কোটিয়ান ও শমিতা শেট্টির তৈরি করা পয়েন্ট খারিজ করে দেন টাস্কে, যা তাঁদের প্রধান বাড়িতে ঢোকার সুযোগ হাতছাড়া করে দেয়। এই বিষয়টি নিয়ে তিক্ত লড়াইয়ের সৃষ্টি হয় এই দু’জনের মধ্যে।
৬) এই সিজনের প্রথমদিন থেকেই প্রতীক সহেজপাল ও জয় ভানুশালীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছে। তাঁরা বিগ বসের প্রথমদিন থেকেই লড়াই করছেন। জয় বিগ বসের পুরস্কারের অর্থ থেকে সাত লক্ষ টাকা না কমিয়ে প্রধান বাড়িতে ঢোকার সুযোগ হাতছাড়া করেন। কারণ তাঁর মনে হয়েছে যে বিজয়ী যেই হোন না কেন তাঁর জন্য এই পুরস্কারের অর্থ গুরুত্বপূর্ণ।
৭) বিগ বসের সাম্প্রতিকতম টাস্কে বাড়ির সদস্যদের পুরস্কারের অর্থ অংশীদারিত্বে রয়েছে। বিগ বস ঘোষণা করেছে যে সব জায়গায় যাওয়ার টিকিট পাওয়ার জন্য পুরস্কারের অর্থ থেকে ৫ লক্ষ টাকা ঘাটতি করা হবে। প্রথম রাউন্ড বাতিল হয়ে যায়। পরবর্তী দু’টি রাউন্ডে বিগ বস অর্থের পরিমাণ বাড়িয়ে ৭ ও ৮ লক্ষ করে দেয়।
৮) শমিতা শেট্টি জয় ভানুশালীকে পুরস্কারের অর্থের একটা অংশ ছেড়ে দেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করেন। জয় বলেন, 'টাকার এই সংখ্যা আমার জন্য খুব বড়। গত বছর আমি টাকার মূল্য বুঝতে শিখেছি এবং এটা আমার নীতি বিরুদ্ধ যে বিজয়ী যেই হোক না কেন তার পুরস্কারের অর্থ থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে শুধু এই টাস্কের জন্য। আমাকে যদি তারার পোশাকও দিয়ে দিতে হয় আমি দিয়ে দেব। কিন্তু পুরস্কারের অর্থে হাত দেব না।’
৯) এই টাস্কের মাঝেও প্রতীক ও আকাশার মধ্যে পরোটার শেষ টুকরো কে খাবেন এই নিয়ে মজা করতে দেখা গিয়েছে। আকাশা এরপর প্রতীককে রাজি করান যে তিনি পরোটার শেষ অংশ খেয়ে নিতে পারেন।
১০) জয় ভানুশালী ও নিশান্ত ভাট গার্ডেন এরিয়াতে বিশ্বসুনট্রির অভিনয় করে বাড়ির অন্যান্য সদস্যদের মাতিয়ে রাখেন।
১১) উমর রিয়াজ ও করণ কুন্দ্রাকে দেখা যায় সিম্বা নাগপালের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলতে। করণ ও উমর জানান যে সিম্বা খুবই সরল ও ভদ্র স্বভাবের, তাঁদের মনে হয় না সিম্বা কারোর অনুভূতিকে আঘাত করতে পারেন।
১২) অন্যদিকে মায়েশা আইয়ার জানিয়েছেন যে আফসানা খানকে এত সকালে উঠতে দেখে তিনি হতচকিত। সকলেই মায়েশার সঙ্গে একমত হন। করণ মজা করে বলেন, 'আফসানা আর শমিতা এখন থেকে প্রিয় বন্ধু।’ যদিও বাড়ির মধ্যে আফসানা ও শমিতার সম্পর্ক খুব একটা ভালো নয়। পাঞ্জাবি এই গায়িকা অনেকবারই জানিয়েছেন যে তিনি শমিতা শেট্টিকে পছন্দ করেন না।
১৩) বিগ বসের আরও একটি সেগমেন্টে দেখা গিয়েছে যে করণ কুন্দ্রা শমিতা শেট্টির সঙ্গে তাঁর জীবন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলছেন। করম জানান যে তিনি তাঁর সন্তানদের কখনও বড় শহরের ফ্ল্যাটের মধ্যে সীমিত জায়গায় বড় করে তুলবেন না। শমিতা জিজ্ঞাসা করেন করণকে তিনি বিয়ের চিন্তাভাবনা করছেন? করণ এর জবাবে বলেন যে তিনি বিয়ে করতে চান। করণ বলেন, 'আমি ৫৫–৬০ বছর বয়সের হতে চাই না এবং কাউকে নির্ভর করতে চাই না।’ তবে অভিনেতা এও জানান যে তিনি একাকীত্ব অনুভব করতেও রাজি নন।
১৪) করণ জানান যে তিনি কোভিড–১৯ লকডাউনের সময় উপলব্ধি করেছেন একজন সঙ্গী ও পরিবারের গুরুত্ব কি। তিনি জানান যে এই লকডাউন তাঁকে তাঁর পরিবারের আরও কাছে এনে দিয়েছে। করণ এও জানান যে এই লকডাউনের সময়ই তাঁর ও অনুশা দাণ্ডেকরের সম্পর্ক ভেঙে যায়।
বিগ বস ১৫–এর এই শোয়ের সঞ্চালকের ভূমিকায় রয়েছেন সলমন খান। সপ্তাহের মাঝখান দিয়ে বিধি পাণ্ডিয়া ও ডোনাল বিস্ত ঘর ছাড়েন। এই শো চলবে ১০৫দিন ধরে।












Click it and Unblock the Notifications