বিগ বসের বাড়িতে ঘনিষ্ঠতা বাড়ছে সিদ্ধার্থ ও জ্যাসমিন ভাসিনের!
বিগ বসের বাড়িতে ঘনিষ্ঠতা বাড়ছে সিদ্ধার্থ ও জ্যাসমিন ভাসিনের!
রিয়ালিটি শো বিগ বস ১৪–এর একটা সপ্তাহ বিতর্ক, লড়াই ও ঝগড়া ছাড়া যেন সম্পূর্ণ হয় না। আর এর মধ্যে অবশ্যই থাকে কিছু রোম্যান্স ও ফ্লার্টও। বুধবার বিগ বসের বাড়িতে সদস্যদের ইমিউনিটি জেতার জন্য কিছু টাস্ক করতে বলা হয়েছিল। যা ছিল বাড়ির 'সিনিয়র’ সিদ্ধার্থ শুক্লার মন জয় করতে হবে।

জ্যাসমিন ভাসিন, সারা গুরপেল, নিক্কি তাম্বোলি, পবিত্র পুনিয়া ও রুবিনা দিলায়েক এই টাস্কে অংশ নিয়েছিলেন। টাস্ক অনুযায়ী প্রত্যেক মহিলা সদস্যরা চেষ্টা করবেন সিদ্ধার্থকে সিডিউস করার। যদিওএই টাস্কে জ্যাসমিন সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রসঙ্গত, অভিনেতা তথা মডেল আলি গনির সঙ্গে জ্যাসমিনের সম্পর্ক রয়েছে, বাইরের জগতে এ নিয়ে গুজব রয়েছে। সিদ্ধার্থ–জ্যাসমিনের ঘনিষ্ঠতা দেখে আলি গনি এ প্রসঙ্গে জানিয়েছেন, 'এখানে এত বোকা লোক রয়েছে কি বলব, আরে এটা তো একটা খেলা এবং তিনি শুধু তাঁর টাস্ক করছেন এবং আমরা সকলেই জানি এটাতে জসমিন কতটা পারদর্শি। খতরো কে খিলাড়ি হোক বা বিগ বস, গল্প বানানো বন্ধ করুন। আমরা সকলে জানি বাস্তবটা কি এবং আমি গর্ব অনুভব করি। বিগ বসে প্রবেশের আগে আম তাঁকে তাঁর সেরাটা দিতে বলেছিলাম।’ আলি গনি এখানে কারোর নাম না করলেও এটা বুঝতে কষ্ট হচ্ছে না যে তিনি জ্যাসমিনের কথাই বলছেন।
এর আগে জ্যাসমিন টুইট করে জানিয়েছিলেন যে তিনি চান বিগ বসের এই শো জসমিন জিতুক। তিনি লিখেছিলেন, 'তোমার অভাব বোধ করছি জে রেড হার্ট। আমি চাই তুমি জেত এই শো সেই জন্য আমি চাই না তুমি তাড়াতাড়ি বাইরে আস। ট্রফি নিয়ে আসবে রেড হার্ট, আমি অপেক্ষা করব।’ যদিও জ্যাসমিন বা আলি কেউই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি।












Click it and Unblock the Notifications