রাহুল বৈদ্যের কারণে এই প্রথমবার বিগ বসের বাড়িতে ঝগড়া হল রুবিনা–অভিনবের মধ্যে

রাহুল বৈদ্যের কারণে এই প্রথমবার বিগ বসের বাড়িতে ঝগড়া হল রুবিনা–অভিনবের মধ্যে

বিগ বস ১৪–এর চুলবুলি সদস্য রুবিনা দিলায়েককে দর্শকেরা সকলেই দেখেছেন তিনি একটু অন্যের ব্যাপারে বেশি নাক গলান। যে কারণে তাঁর অনুগামী, শোয়ের সঞ্চালক সলমন খান ও প্রযোজক একতা কাপুরও তাঁকে উপদেশ দিয়েছেন নিজের খেলা খেলতে এবং তাঁর স্বামী অভিনব শুক্লাকে তাঁর মতো করে খেলতে দিতে।

রাহুল বৈদ্যের কারণে এই প্রথমবার বিগ বসের বাড়িতে ঝগড়া হল রুবিনা–অভিনবের মধ্যে


রুবিনা সম্প্রতি তাঁর স্বামী অভিনব শুক্লাকে জানিয়েছেন যে তিনি যখন রাহুল বৈদ্যর সঙ্গে ঝগড়া করছেন তখন যেন অভিনব সেখানে হস্তক্ষেপ না করেন। শনিবার উইকেন্ড কা ওয়ার পর্বের জন্য প্রস্তুত হওয়ার সময় রুবিনা তাঁর মেজাজ হারিয়ে ফেলেন। বিগ বস ১৪–এর রাতের আধঘণ্টার বিশেষ পর্বে দেখানো হয়েছে, অভিনবের সঙ্গে রুবিনার ঝগড়া হচ্ছে এবং সেখানে তিনি সঞ্চালক সলমন খানকেও উল্লেখ করেন, যা দেখানো হয় সলমনকে।

এই পর্বের সময়, একতা কাপুরের সামনে পারফর্ম করার জন্য বাড়ির সব সদস্যরা মহড়া দিচ্ছিলেন। যেখানে অভিনব ইজাজ খানকে জানাচ্ছিলেন রাহুল ও জ্যাসমিনের মধ্যে ঝগড়ার কারণ, সেখানে অভিনব জানিয়েছিলেন যে রুবিনা জ্যাসমিনকে সমর্থন করে রাহুলের ওপর জল ছুঁড়ে মারেন। এই ঘটনায় ক্ষুব্ধ রাহুল সরাসরি জ্যাসমিনকে প্রশ্ন করেন যে তাঁর এত ঘনিষ্ঠ বন্ধু রুবিনা কী করে তাঁকে খেলায় ভুলভাবে চালিত করছেন।

এরপরই নোংরা ধরনের তর্ক শুরু হয়ে যায় রুবিনা–রাহুলের মধ্যে। রুবিনা খুব স্পষ্ট করে জানান যে তিনি তাঁর বন্ধু জ্যাসমিনকে সমর্থন করছেন এবং এতে কোনও ভুল নেই। রাহুল ও রুবিনা দু’‌জনেই খুব জোরে জোরে কথা বলতে শুরু করেন এবং এরই মাঝে এসে অভিনব শিস দিতে শুরু করেন। তাতে রুবিনা উল্টে অভিনবের ওপর ক্ষেপে যান এবং অভিনবকে চুপ করতে বলেন ও হস্তক্ষেপ না করার পরামর্শ দেন।

রুবিনা এরপর ক্রমাগত তাঁর স্বামীর ওপর চেঁচাতে শুরু করে দেন। এই প্রথমবার দেখা যায় রুবিনা–অভিনবের ঝগড়া বিগ বসের বাড়িতে।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+