ছিটকে গেল ‘‌মিঠাই’‌, প্রথম স্থান নিল ‘‌ধূলোকণা’‌, এক নজরে দেখুন এই সপ্তাহের টিআরপি তালিকা

ছিটকে গেল ‘‌মিঠাই’‌, প্রথম স্থান নিল ‘‌ধূলোকণা’‌, এক নজরে দেখুন এই সপ্তাহের টিআরপি তালিকা

প্রত্যেক বৃহস্পতিবার মানেই বাংলা ধারাবাহিকের টিআরপি জানার দিন। দর্শকরা অধীর আগ্রহে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন। কারণ এদিনই বোঝা যায় কোন ধারাবাহিক এগিয়ে এল আর কোনটি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ল। আসুন জেনে নেওয়া যাক বাংলা ধারাবাহিকের এই সপ্তাহের টিআরপি তালিকায় কোন সিরিয়াল মন জয় করতে সফল হল দর্শকদের।

প্রথম স্থানে ফের ধূলোকণা

প্রথম স্থানে ফের ধূলোকণা

প্রত্যেক সপ্তাহের মতোই এ সপ্তাহেও রয়েছে চমক। টিআরপি তালিকার শীর্ষে '‌মিঠাই'‌ বা '‌গাঁটছড়া'‌ নয় বরং '‌ধূলোকণা'‌ ফের প্রথম স্থান নিয়েছে। লালন-ফুলঝুরির বিয়ের টুইস্টেই বাজিমাত করল এই মেগা। ৯.৩ রেটিং পয়েন্ট নিয়ে প্রথমস্থানে লালন-ফুলঝুরিরা। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে '‌গাঁটছড়া'‌, টিআরপি তালিকায় নম্বর ৮.‌৩। কুণাল-বনির বিয়ের টুইস্ট নিয়ে জমে উঠেছে এই ধারাবাহিক। তবে এই সপ্তাহে অনেকটা পিছিয়ে গিয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল '‌মিঠাই'‌। এ সপ্তাহে '‌মিঠাই'‌ পঞ্চম স্থানে রয়েছে। মোদক পরিবারের জগাখিচুড়ি গল্প আর নিতে পারছেন না দর্শকরা। তবে '‌মিঠাই'‌-এর সঙ্গে এই পঞ্চম স্থানটি ভাগ করে নিয়েছে '‌লক্ষ্মী কাকিমা সুপারস্টার'‌। এই দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.‌৫।

তৃতীয় ও চতুর্থ স্থান

তৃতীয় ও চতুর্থ স্থান

মায়ের প্রতি হওয়া অবিচারের বিরুদ্ধে ফড়িং-এর লড়াই নজর কাড়ছে দর্শকদের। তৃতীয় স্থানে (৮.০) স্টার জলসার এই ধারাবাহিক। অন্যদিকে ৭.৭ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে 'গৌরী এলো'। এই সিরিয়ালটিও বেশ তড়তড়িয়ে এগিয়ে চলেছে। ষষ্ঠস্থানে জায়গা করে নিয়েছে 'মন ফাগুন' (৭.২)।

সপ্তম থেকে দশম স্থানে থাকা ধারাবাহিক

সপ্তম থেকে দশম স্থানে থাকা ধারাবাহিক

এ সপ্তাহে সপ্তম স্থানে রয়েছে '‌উমা'‌, এই ধারাবাহিকের প্রাপ্তি ৬.৩। অষ্টম স্থানে উঠে '‌আমাদের এই পথ যদি না শেষ হয়'‌, এই ধারাবাহিক পেয়েছে ৬.০। একধাপ নেমে নবমে '‌অনুরাগের ছোঁয়া'‌, যদিও এই ধারাবাহিকে সূর্য-দীপার সম্পর্কের মোড় দর্শকদের ভালো লাগলেও সেভাবে এগিয়ে যেতে পারেনি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.‌৯। দশম স্থানে রয়েছে '‌খেলনা বাড়ি'‌, এর প্রাপ্ত নম্বর ৫.‌৭।

প্রথম দশে নেই এই ধারাবাহিক

প্রথম দশে নেই এই ধারাবাহিক

এদিকে এখনও প্রথম দশে খাতা খুলতে পারেনি '‌বউমা একঘর'‌, '‌লালকুঠির'‌ বা '‌গোধূলি আলাপ'‌। দুই চ্যানেলে শুরু হয়েছে আরও দুই মেগা '‌সাহেবের চিঠি'‌ ও '‌বোধিসত্ত্বর বোধবুদ্ধি'‌। আগামী সপ্তাহে এই দুই মেগা কোনও ম্যাজিক দেখাতে পারে কিনা এখন তার অপেক্ষায়।

প্রথম দশে কোন মেগা

প্রথম দশে কোন মেগা

* প্রথম- ধুলোকণা (৯.৩)

* দ্বিতীয় - গাঁটছড়া (৮.৩)

* তৃতীয় - আলতা ফড়িং (৮.০)

* চতুর্থ - গৌরী এল (৭.৭)

* পঞ্চম - মিঠাই (৭.৫)

* পঞ্চম - লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৫)

* ষষ্ঠ - মন ফাগুন (৭.২)

* সপ্তম- উমা (৬.৩)

* অষ্টম - আমাদের এই পথ যদি না শেষ হয় (৬.০)

* নবম - অনুরাগের ছোঁয়া (৫.৯)

* দশম - খেলনা বাড়ি (৫.৭)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+