রোহিত কে জড়িয়ে ধরে উদ্দাম নাচ শ্রীময়ীর, ভাইরাল হল ভিডিও

রোহিত কে জড়িয়ে ধরে উদ্দাম নাচ শ্রীময়ীর, ভাইরাল হল ভিডিও

সাদা পোশাকে বিছানায় শুয়ে আছে রোহিত। আর তার কপালে চন্দনের ফোঁটা লাগিয়ে দিচ্ছে শ্রীময়ী। গত এপিসোডের এই দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি বাংলার দর্শক। কিন্তু এরকম আবেগঘন মুহূর্তে এটা কী করলেন শ্রীময়ী! যা মুহূর্তেই ভাইরাল হল স্যোশাল মিডিয়ায়।

রোহিত জীবিত না মৃত

রোহিত জীবিত না মৃত

চলতি সপ্তাহের শুরু থেকেই শরীর খারাপ ছিল রোহিত সেনের। এই তো আগের এপিসোডেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। তাহলে কী করে শ্রীময়ী রোহিতকে জড়িয়ে ধরে এরকম নাচানাচি করতে পারেন! কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে সেই ছবি। তাহলে কী বেঁচে আছেন রোহিত সেন?

 পর্দার পিছনের কাহিনী

পর্দার পিছনের কাহিনী

এতদূর পড়ে যদি ভেবে থাকেন যে রোহিত সেন বেঁচে আছেন তাহলে কাহানী মে টুইস্ট হ্যায়। কারণ এটা রিল নয়, রিয়েল লাইফ। যেখানে রোহিত সেন অর্থাৎ টোটা রায় চৌধুরী আর শ্রীময়ী অর্থাৎ ইন্দ্রাণী হালদারের খুনসুটি উপভোগ করছেন সেটের সবাই।

কী দেখাগেল ভিডিওতে?

চওড়া লাল পাড়ের সাদা শাড়ি, খোপা বাঁধা চুল, শ্রীময়ীর মতোই সাজ পোশাক করে শুটিংয়ের ফাঁকে হিন্দি গানে জমিয়ে নাচলেন ইন্দ্রানী। দারুণ ফুর্তিতে ক্যামেরার সামনে 'পরম সুন্দরী' নেচে দেখালেন তিনি। কখনও মাটিতে, কখনও এক লাফে বিছানায় উঠে গিয়ে টোটাকে জড়িয়ে ধরে নাচ করছেন ইন্দ্রানী। আর যা দেখে হেসে গড়াগড়ি খাচ্ছেন টোটা।

 জুন বনাম শ্রীময়ী

জুন বনাম শ্রীময়ী

এর আগে জুন আন্টিকেও পরম সুন্দরী নাচতে দেখা গিয়েছিল। তবে 'পরম সুন্দরী' নাচে জুনকেও টেক্কা দিলেন শ্রীময়ী! শ্রীময়ীর এমন নাচ দেখে হাত জোড় করছেন রোহিত সেন। বয়সে প্রায় ৫০ ছুঁলেও ইন্দ্রাণী হালদারের ঠুমকা আর নাচ দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

বিদায় নিচ্ছে শ্রীময়ী

বিদায় নিচ্ছে শ্রীময়ী

প্রসঙ্গত, চলতি মাসের ১৯ তারিখ শেষ হয়ে যাচ্ছে গত ২ বছর ধরে টি আর পি তালিকায় শীর্ষে থাকা এই মেগা সিরিয়ালটি। ইতিমধ্যেই হয়ে গিয়েছে শেষ এপিসোডের শ্যুটিং। এতদিন একসঙ্গে কাজ করার পর একে অপরকে ছেড়ে যেতে হবে। তাই মন খারাপ সব অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পর্দার পিছনে থাকা টেকনিশিয়ানদেরও। তাই একটু মুড ঠিক করতে ইন্দ্রাণীর এই চেষ্টা।

 শ্রীময়ীর জায়গা নেবে কে?

শ্রীময়ীর জায়গা নেবে কে?

বাংলার অন্যতম টপ হিট ধারাবাহিক শ্রীময়ী শেষ হয়ে যাচ্ছে বলে মন খারাপ দর্শকদের। কিন্তু এখন প্রশ্ন হল এই জায়গায় আসছে কে? ইতিমধ্যেই নতুন ধারাবাহিক 'গাঁটছড়া'র প্রোমো দেখা গিয়েছে। শ্রীময়ীর জায়গায় আসছে খড়ি। এই নতুন সিরিয়ালে পর্দায় ফিরছেন সোলাঙ্কি আর গৌরব চট্টোপাধ্যায়। এছাড়াও নতুন ও পুরনো মিলিয়ে এই মেগায় দেখা যাবে একগুচ্ছ অভিনেতা অভিনেত্রীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+