প্রাণনাশের হুমকি পেলেন কৌতুক অভিনেতা কপিল শর্মা, তালিকায় যুক্ত হল আরও অভিনেতা-অভিনেত্রীর নামও
প্রথমে সলমন খানকে প্রাণে মারার হুমকি, তারপর শাহরুখ খানের বাড়ির অজ্ঞাত পরিচয় ব্যক্তির হঠাৎ ঢুকে পড়া, আর সর্বশেষ মনে ভয় তৈরি করিয়ে দেওয়া ঘটনা সইফ আলি খানের নিজের বাড়িতেই দুষ্কৃতি হামলার শিকার হওয়া। এইসব ঘটনায় একটা জিনিস বুঝিয়ে দিয়েছে, কড়া নিরাপত্তার বলয়ে থেকেও সুরক্ষিত নন সেলিব্রিটিরা। তারাও যেকোনও সময়, যেকোনও জায়গায় আক্রান্ত হতে পারেন।
এবার ফের একবার এমনই প্রাণনাশের হুমকি বার্তা পেলেন কৌতুক অভিনেতা কপিল শর্মা। কপিল শর্মা একটি ইমেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে জানা গেছে। শুধু কপিল নয়, বলিউড অভিনেতা রাজপাল যাদব, কোরিওগ্রাফার রেমো ডি'সুজা এবং অভিনেত্রী সুগন্ধা মিশ্র সহ আরও বেশ কিছু সেলিব্রিটিও প্রাণনাশের হুমকি পেয়েছেন।

বিষ্ণু নামে এক ব্যক্তির কাছ থেকে রাজপাল যাদবের ইমেল অ্যাকাউন্টে একটি বার্তা পাঠানো হয়েছিল, যিনি কপিল, তার পরিবার, তার সহযোগীদের এবং রাজপাল যাদবকে হত্যা করা হবে বলে সতর্ক করেছিলেন। গত বছর ১৪ ডিসেম্বর-এ ইমেলটি পাঠানো হয় বলে জানা গিয়েছে। এতোদিন বিষয়টি প্রকাশ্যে না এলেও, একই মেইল সব জায়গায় গিয়েছে বলে বিষয়টি নিয়ে চাঞ্চল্য বাঁধে।
হুমকি বার্তাটি ইমেল আইডি don99284@gmail.com থেকে রাজপাল যাদবের দলের ইমেল অ্যাকাউন্ট, teamrajpalyadav@gmail.com এ পাঠানো হয়েছিল। অভিনেতার স্ত্রী রাধা রাজপাল যাদব মুম্বাইয়ের আম্বোলি থানায় পুলিশি অভিযোগ দায়ের করার সাথে সাথে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্যে পুলিশের কাছে অনুরোধ করেছেন।
আম্বোলি পুলিশ ভারতীয় দণ্ডবিধির 351(3) ধারার অধীনে মামলাটি নথিভুক্ত করেছে। যা ক্ষতির হুমকির সাথে সম্পর্কিত। তারা এখন হুমকি এবং ইমেলের পিছনে থাকা ব্যক্তিকে খুঁজছে। বর্তমানে, পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে সনাক্ত করতে পারেনি, তবে তদন্ত অব্যাহত রয়েছে।
অন্যদিকে, এই একই মেল পেয়েছেন কপিল শর্মা নিজেও। তাঁর কাছেও একই ভাবে গেছে হুমকি বার্তা। কপিল শর্মা সম্প্রতি 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন 2' শিরোনামে তার নেটফ্লিক্স শো শেষ করেছেন। শোতে অতিথি হিসাবে বেশ কয়েকজন সেলিব্রিটি এবং সুনীল গ্রোভার, কৃষ্ণা অভিষেক এবং কিকু শারদা সহ আরও কৌতুক অভিনেতা অংশ নিয়েছিলেন বলে জানা গিয়েছে। তবে তাঁর এই শো-এর সাথে হুমকি মেলের কোনও যোগ নেই বলেই মনে করছে পুলিশ।












Click it and Unblock the Notifications