কথা বন্ধ–মতবিরোধ, সম্পর্ক ভাঙতে চলেছে কি টলিউডের হিট জুটি বনি–কৌশানির?
কথা বন্ধ–মতবিরোধ, সম্পর্ক ভাঙতে চলেছে কি টলিউডের হিট জুটি বনি–কৌশানির?
টলিপাড়ায় ফের সম্পর্ক ভাঙার খবর শোনা যাচ্ছে। কিছুদিন আগেই সোহিনী সরকার ও রণজয় বিষ্ণুর ব্রেকআপের খবরে সরগরম হয়ে উঠেছিল টলি পাড়া, এবার দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকা টলিউডের হিট জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায় নাকি সম্পর্ক ভাঙার পথে হাঁটতে চলেছেন।

কথা বন্ধ কৌশানি–বনির
টিনসেল টাউনের মিষ্টি জুটি হিসাবে পরিচিত ছিলেন বনি-কৌশানি। বড়পর্দার পাশাপাশি বাস্তবেও তাঁদের প্রেম ছিল জমে ক্ষীর। যদিও কোনওদিনই তাঁরা তাঁদের প্রেম নিয়ে লুকোচুরি খেলেননি, বরং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে তাঁদের সম্পর্ককে জাহির করেছেন। কিন্তু টলিউডে বিচ্ছেদের যে হিড়িক চলছে, সেই তালিকায় নাকি এবার জুড়ে যাচ্ছে বনি-কৌশানির নামও, এমনই কানাঘুষো রটেছে। টলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, বনি-কৌশানির মধ্যে তুমুল মতবিরোধ দেখা গিয়েছে কিছুদিন ধরে। তাঁদের নাকি এখন কথাবার্তাও বন্ধ। এ বিষয়ে এক সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে আবার কৌশানি জানিয়েছেন, তিনি আপাতত কয়েকটা দিন একা থাকতে চান। অভিনেত্রীর মতে, সম্পর্কের মতের অমিল থাকলে কিছুদিন দূরত্ব বজায় রাখা উচিত। আর একা থাকা উচিত। যাতে নিজেকে চেনা যায়।

সম্পর্ক ভাঙেনি
যদিও কৌশানি জানিয়েছেন, তাঁর ও বনির সম্পর্ক ভাঙেনি। তেমন কিছু হলে প্রকাশ্যে অবশ্যই জানানো হবে। একই সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে আবার বনি জানিয়েছেন, শুটিংয়ের ব্যস্ততার কারণে সময় দিতে পারেননি বলে কৌশানি রেগে রয়েছেন। সময় সমস্ত কিছু ঠিক করে দেবে বলেই আশা অভিনেতার। এখন এই দুই তারকার সম্পর্ক কোথায় দাঁড়িয়ে রয়েছে তা বলা বেশ কঠিন। তবে কিছু একটা যে হয়েছে তা সকলেই একবাক্যে স্বীকার করছেন।

সাত বছরের সম্পর্ক
২০১৫ সালে রাজ চক্রবর্তীর 'পারব না আমি ছাড়তে তোকে' ছবিতে জুটি বাঁধেন কৌশানি-বনি। এরপর থেকেই তাঁদের প্রেম চলতে থাকে। এরপর একাধিক জায়গায়, সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। দুই তারকার পরিবারের মধ্যেও সম্পর্ক বেশ ভাল। দীর্ঘ সাত বছরের সম্পর্ক বনি-কৌশানির। কিছুমাস আগেই দু'জনে গোয়া ঘুরে এসেছেন।

ভিন্ন রাজনৈতিক দলে ছিলেন বনি–তারকা
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন কৌশানি। ওদিকে আবার আচমকা বিজেপিতে যোগ দেন বনি। তখনও দুই তারকার ব্যক্তিগত সম্পর্কে কোনও আঁচ পড়েনি। এখন গেরুয়া শিবিরের সঙ্গ ত্যাগ করেছেন বনি। কিন্তু তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছে। মনোমালিন্যের এই কালো মেঘ সরে গিয়ে আরও দুই তারকার সম্পর্ক সুমধুর হোক, এমনই কামনা অনুরাগীদের।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications