Bigg Boss OTT দিব্যা আগরওয়াল জিতলেন বিগ বস ওটিটি
দিব্যা আগরওয়াল জিতলেন বিগ বস ওটিটি Bigg Boss OTT। এদিন শনিবার ছিল এই রিয়্যালিটি শোয়ের গ্র্যান্ড ফিনালে। এই অনুষ্ঠানের মাধ্যমে যথেষ্ট জনপ্রিয় হয়ে গিয়েছিলেন দিব্যা। শেষ অবধি ফাইনালে তিনিই বাজিমাত করলেন। অন্য ফাইনালিস্ট শমিতা শেট্টি, রাকেশ বাপত, প্রতীক সেহজপাল, নিশান্ত ভাটকে হারিয়ে দিব্যা এই শো জিতে নিয়েছেন।

এদের মধ্যে প্রতীক বিজয়ীর দৌড় থেকে বেরিয়ে যান। কারণ তিনি বিগ বস ১৫-র ঘরে সরাসরি এন্ট্রির অফার গ্রহণ করেন। সেক্ষেত্রে তাঁকে এই ফাইনালের দৌড়ে বেরিয়ে আসতে হতো। তিনি সেটাই করেন। ফলে প্রতীককে বিগ বস ১৫-তে ফের দেখা যাবে।
ফাইনালের শুরুতেই সঞ্চালক করণ জোহর দেখান শেষদিনে বিগ বসের ঘরে কে কীভাবে কাটিয়েছেন। তারপরে প্রতিযোগীরা রীতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখের সঙ্গে কথা বলেন।
ফাইনালে আগে বাদ যাওয়া প্রতিযোগীরা যেমন নেহা ভাসিন, জিশান খান, ঋদ্ধিমা পণ্ডিত, করণ নাথ, উরফি জাভেদ, অক্ষরা সিং, মুস জাটানা, মিলিন্দ গাবা- সকলে ফাইনালের পাঁচজন প্রতিযোগীকে উৎসাহিত করেন।
এই বিগ বস ওটিটি অগাস্টে শুরু হয়ে ছয় সপ্তাহ ধরে চলল। এটা সম্প্রচারিত হয়েছে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে। এই সিজনে শমিতা শেট্টি ও রাকেশ বাপতের প্রেমই সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। এছাড়া নেহার ও প্রতীকের বন্ধুত্ব এবং শমিতা এবং দিব্যাও নানা কারণে বারবার খবরের শিরোনামে এসেছেন।
এই শো জিতে ২৫ লক্ষ টাকা নগদ পেয়েছেন দিব্যা। বিগ বস ১৫ শুরু হতে চলেছে আগামী ২ অক্টোবর থেকে। তার সঞ্চালনা করবেন সলমন খান।












Click it and Unblock the Notifications