টার্গেট সলমন খান! Bigg Boss OTT 3 বাতিল ঘোষণা করলেন আয়োজকরা
সলমন খানের উপরে হামলার জেরে বন্ধ হয়ে গেলে বিগ বস ওটিটি ৩। সলমন খানকে মারার জন্য ওত পেতে আছে লরেন্স বৈষ্ণোই গ্যাং। সলমন খানের বাড়ির সামনে গুলি চালিয়ে তার জানান দিয়েছে তারা। পাঞ্জাবের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সিধু মুসেওয়ালার হত্যার নেপথ্যে ছিল এই লরেন্স বিষ্ণোই গ্যাং।
সলমন খানের নিরাপত্তা তার পর থেকেই বাড়ানো হয়েছে এমনকী শাহরুখ খানের নিরপত্তাও বাড়ানো হয়েছে। এদিকে সলমন খানের বাড়ির চারপাশেও পাহারা বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই বিগবস ওটিটি ৩ নিয়ে টিজার প্রকাশ করা হয়েছিল। তাতে সলমন খানের ছবিও ছিল। কিন্তু অভিনেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পরেই সেই টিজার মুখে ফেলা হয়েছে।

এবং আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত বিগ-বস ওটিটি ৩ করার কোনও পরিকল্পনা তাদের নেই। বিগবস ওটিটি সিজন ওয়ানের সঞ্চালনা করেছিলেন করণ জোহর। তাতে জয়ী হয়েছিলেন দিব্যা আগরওয়াল। তারপরেই বিগবস ওটিটি ২ সঞ্চালকের জায়গায় আসেন সলমন খান। সেটি জিতেছিলেন মুন্নার ফারুকি।
গত ১৪ এপ্রিল রাতে সলমন খানের বাড়ির সামনে হঠাৎই গুলি চালানোর ঘটনা ঘটে। মুম্বইয়ের বান্দ্রায় সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে আততায়ীরা রাতের অন্ধকারে গুলি চালায় বলে জানা গিয়েছে। তদন্তে জানা গিয়েছে লরেন্স বিষ্ণোইর গ্যাং রয়েছে রোহিত গোধরাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজস্থান থেকে এই গ্যাংয়ের কাজ পরিচালনা করে সে। এদিকে মুম্বইয়ে থানায় এক অচেনা নম্বর থেকে ফোন করে বলা হয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা বড় ইনসিেডন্টের জন্য এসেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications