বিগ বসের প্রথম নমিনেশনে নমিনেট সাজিদ খান, তুমুল বচসা টিনা দত্ত ও মান্য সিংয়ের মধ্যে
১ অক্টোবর থেকে কার্লাস চ্যানেলে শুরু হয়ে গিয়েছে দেশের সবচেয়ে বিতর্কিত শো বিগ বস সিজন ১৬। দু'দিন যেতে না যেতেই এই বিগ বসে গণ্ডগোল শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। সোমবার এই শোয়ের প্রথম নমিনেশনে নাম উঠে এসেছে সাজিদ খান, গৌতম ভিজ, গোরি নাগোরি, এমসি স্টান ও শিব ঠাকরে। শুধু তাই নয়, নমিনেশন টাস্কের পর বিগ বস টিনা দত্ত, মান্য সিং ও সৌন্দর্যকে শাস্তিও দেন 'সরি' বলার জন্য। এর পাশাপাশি, এই পর্বে মান্য সিং ও টিনা দত্তের মধ্যে তুলকালাম বচসাও দেখা গিয়েছে।
প্রথম নমিনেশন টাস্ক
এই সিজনের প্রথম নমিনেশন হয় সোমবার। বিগ বস এদিন বাড়ির সব প্রতিযোগীদের গার্ডেন এরিয়াতে একত্রিত হতে বলেন। এরপর বিগ বস ফায়ার আর্টিস্টকে ডাকেন এবং প্রতিযোগীদের বলেন যে কোনও কারণ উল্লেখ না করে দু'জন প্রতিযোগীকে নমিনেট করতে। এই টাস্কের পর বিগ বস সাজিদ খান, গৌতম সিং ভিজ, এমসি স্টান, গোরি নারোরি, শিব ঠাকরে ও অর্চনা প্রধানকে নমিনেট ঘোষণা করেন। 'দুঃখিত' বলার কারণে বিগ বস টিনা, মান্য ও সৌন্দর্যকে শাস্তি দেন।
বিগ বসের শাস্তি
যে সময় নমিনেশন টাস্ক চলছিল এই তিনজনই দু'জন করে প্রতিযোগীদের নাম নেওয়ার পর দুঃখিত বলেন, যা বিগ বসকে হতাশ করে। বিগ বসের শাস্তিস্বরূপ টিনা, সৌন্দর্য ও মান্যকে বিগ বসের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বাড়ির সমস্ত কাজ করতে হবে। শুধু তাই নয়, শালিন বানোটকে বিগ বস ভীতু বলেও অ্যাখা দেন কারণ সাজিদকে নমিনেট করার প্রকৃত কারণ বলতে পারেননি বলে। বিগ বস শালিনকে নিজের জন্য দাঁড়াতে বলেন।
মান্য–টিনা বচসা
সোমবারের পর্বে দর্শকরা মান্য সিংকে টিনা ও শালিনের সঙ্গে উত্তপ্ত বচসায় জড়িয়ে পড়তে দেখা যায়। বেসিনে নোংরা আটকে জল জমে যাওয়ার অভিযোগ মান্য করলে টিনা স্পষ্ট করে জানান যে সে এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছিলেন। এরপরই দু'জনে বচসায় লিপ্ত হন। টিনা মান্যকে 'পাগল' বলে অ্যাখা দেন।
টিনা ও আব্দু রোজিকের মিষ্টি কথোপকথন
এ সব কিছুর মধ্যে সোমবারের পর্বে মিষ্টি কথোপকথন শোনা যায় টিনা দত্ত ও আব্দু রোজিকের মধ্যে। টিনা তাজিকিস্তান গায়ককে জানান যে সে তাঁকে পছন্দ করেন এবং তাঁর সঙ্গে ডেট করতে চান। টিনা বলেন, 'আমরা এঁর স্বয়ম্ভর করতে চলেছি। আমরা তোমার বিয়ে করাবো।' আব্দু এরপর চিৎকার করে বলেন, 'আমি?' এরপর টিনা বলেন, 'আমি কি তোমার সঙ্গে ডেট করতে পারি? তোমার গার্লফ্রেন্ড হতে পারি? তোমার গালদু'টো কি মিষ্টি। আমি তোমার হাসির জন্য পাগল। তুমি খুবই মিষ্টি।' এই কথা শুনে আব্দুর গাল দু'টো সত্যিই লাল হয়ে যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications