দিওয়ালি সপ্তাহে একগুচ্ছ টুইস্ট, ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে হাজির হচ্ছে বিগ বস ১৫

ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে হাজির হচ্ছে বিগ বস ১৫

বিগ বস ১৫ ইতিমধ্যেই দর্শকদের হাই ভোল্টেজ মনোরঞ্জন দিতে শুরু করে দিয়েছে। ঝগড়া, বন্ধুত্ব, রোম্যান্স, আবেগ সব ধরনের উপাদানই উপস্থিত রয়েছে বিগ বসের ঘরে। ইতিমধ্যেই বেশ কিছু সদস্য বিগ বসের ঘর থেকে বিদায় নিয়েছেন। নতুন অনেক কিছু যোগ হয়েছে বিগ বসে। রবিবার উইকেন্ড কা ওয়ারে অভিনেতা সলমন খানকে দেখা যাবে বিগ বসের সদস্যদের ভর্ৎসনা করতে। তবে বিগ বসের নতুন প্রোমোতে দেখা গিয়েছে অন্যরকম টুইস্ট হতে চলেছে বাড়ির মধ্যে।

দিওয়ালি সপ্তাহে একগুচ্ছ টুইস্ট, ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে হাজির হচ্ছে বিগ বস ১৫


দিওয়ালি সপ্তাহে বাড়িতে অনেক ধরনের নতুন নতুন জিনিস হবে। সলমন খান ঘোষণা করবেন আসন্ন সপ্তাহে বাড়ির ভেতর নতুন কি কি ব্যাপার হতে চলেছে। দিওয়ালি সপ্তাহে বিগ বসের বাইর সদস্যদের জন্য নতুন নতুন চমক অপেক্ষা করছে। তার সঙ্গে এই চমকের সাক্ষী থাকবেন দর্শরাও। কালার্সের পক্ষ থেকে নতুন প্রোমো সামনে এসেছে। যেখানে বলা হয়েছে দিওয়ালি সপ্তাহের শুরু থেকে প্রত্যেকদিন নতুন নতুন চমক থাকবে, যা শেষ হবে সপ্তাহের। প্রোমোতে দেখানো হয়েছে, বিগ বস ১৫ প্রস্তুতি নিচ্ছে নতুন ওয়াইল্ড কার্ড এন্ট্রির জন্য। শুধু তাই নয়, দিওয়ালি এলিমেশনও থাকছে সপ্তাহের মাঝখানে। প্রোমোতে শোয়ের সঞ্চালক সলমন খানকে বলতে শোনা গিয়েছে, '‌আমরা এঁদেরকে ছাড়ব না তবে পেছনে লাগব।’‌

শনিবার 'উইকেন্ড কা ওয়ার’ এপিসোডে বিগ বস ১৫-তে আসেন ক্যাটরিনা কাইফ এবং রোহিত শেট্টি। আসন্ন দীপাবলিতে মুক্তি পাচ্ছে 'সূর্যবংশী'। সেই ছবির প্রচারেই এই শো-তে হাজির হয়েছিলেন রোহিত এবং ক্যাটরিনা। এদিন দারুণ একটি জমকালো শাড়ি পরে রোহিত শেট্টির সঙ্গে বিগ বসের মঞ্চে হাজির হয়েছিলেন 'ক্যাট'। এরপর 'টাইগার'-এর সঙ্গে একটি মজার খেলাতেও অংশ নেন তিনি। টেবিলের মুখোমুখি দু'টি চেয়ারে দুই তারকা বসলেও এই খেলায় বিচারকের ভূমিকা নিতে দেখা যায় রোহিতকে। খেলার মাঝেই হাসিমুখে সলমনের চোখে চোখ রেখে ক্যাটরিনার অভিযোগ, '‌ইনি শুটিংয়ের সময় প্রচন্ড দেরি করে সেটে আসেন। সবসময়।’‌ একটুও না রেগে কিংবা এই মন্তব্যের বিরোধিতা না করে মাথা ঝাঁকিয়ে একথার সত্যতা মেনে নেন সলমন। শুধু তাই নয়, মুখেও বলে ওঠেন, '‌কবুল হ্যায়।’‌ প্রসঙ্গত, বিগ বস-এর ঘরে তাঁর যাওয়া নিয়ে ইনস্টাগ্রামের ওয়ালে নিজের একটি ছবিও পোস্ট করেন ক্যাটরিনা। সলমনের শো-তে যে হাজির হচ্ছেন তিনি সে বিষয়ে ছবির ক্যাপশনে ইঙ্গিতও দিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+