Big Boss 18: বিগ বস সিজন ১৮ গ্র্যান্ড ফিনালেতে হাড্ডাহাড্ডি লড়াই, শেষ পর্যন্ত জয়ী হলেন করণবীর মেহরা

টানা প্রায় ৩ মাস চলার পর অবশেষে শেষ হল ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস সিজন ১৮। ১৯ জানুয়ারি অর্থাৎ রবিবার অনুষ্ঠিত হয়ে গেল বিগ বসের এই সিজনের গ্র্যান্ড ফিনালে। বলিউডের ভাইজান অর্থাৎ সলমন খান সঞ্চালনা করেন এই শো। তবে বিগ বসের জনপ্রিয়তা শুধুমাত্র ভারতেই আটকে নেই, ভারতের বাইরেও অত্যন্ত জনপ্রিয় এই শো।

গত বছর অর্থাৎ ২০২৪ সালের অক্টোবর মাসে শুরু হয়েছে এই শো। প্রতিবারের মতো এবারও বহু তারকা প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন এই রিয়্যালিটি শোতে। তবে তাঁদের মধ্যে শেষ ছ জন প্রতিযোগী ছিলেন। টেলিভিশন অভিনেতা-অভিনেত্রী ভিভিয়ান ডিসেনা, করণবীর মেহরা, ঈশা, অবিনাশ মিশ্র, চুম দারং, রজত দালাল।

big boss season 18

তবে এদিনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে স্পটলাইট ছিল মূলত সলমন খান, ও আমির খানের ওপর। ৯০ এর দশকে সুপার হিট সিনেমা আন্দাজ আপনা আপনাতে একসঙ্গে অভিনয় করেছিলেন আমির এবং সলমান। এদিনের অনুষ্ঠানে ঠিক সেই ঝলক ফিরে এল আরও একবার। ছেলে জুনেইদের ডেবিউ সিনেমার প্রমোশনের জন্য এদিন এসেছিলেন আমির।

বিগ বস ১৮ তম সিজনের পুরস্কারের বিজয়ীর অর্থ ৫০ লক্ষ টাকা। সেই সঙ্গে বিবি লেখা একটি ট্রফিও জিতলেন বিজয়ী। শেষ পর্যন্ত টানটান উত্তেজনা সঙ্গে বিনোদন ছিল ভরপুর। ভিভিয়ান, ও করণ বীরের মধ্যে জমে ওঠে অন্তিম লড়াই। তবে শেষ পর্যন্ত বাজিমাত করে এই সিজনে বিগ বসের শিরোপা জিতে নিলেন করণবীর মেহরা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+