দাদাকে টক্কর দিতে ময়দানে জিৎ, সেলেবদের হাঁড়ির খবর দিতে আসছে নতুন শো

দাদা বনাম জিৎ

একেই বলে মুখোমুখি টক্কর। এমনিতেই বিশ্বে চলছে যুদ্ধ। আর তাই রূপালি পর্দাও বা বাদ যায় কেন। একে অপরকে টেক্কা দিতে সদা সর্বদা প্রস্তুত থাকেন বিভিন্ন শো মেকার থেকে শুরু করে চ্যানেল কর্তৃপক্ষও। আর তাই টিআরপির লড়াইতে ছাপ ফেলতে 'যেন তেন প্রকারেন' নতুন নতুন গল্প বা শো নিয়ে আসেন চ্যানেল কর্তৃপক্ষ। আর সেখানেই চলে কে কত বড় স্তারকাস্ট করতে পারেন সেই নিয়ে প্রতিযোগিতা। সেই ক্ষেত্রে সময় বেশ ভালোই যাচ্ছে বাংলার প্রথম সারির একটি চ্যানেলের। কারণ বিপক্ষ চ্যানেলকে হারিয়ে এই মুহূর্তে টি আর পি তালিকায় সেরা হয়েছে এই চ্যানেলের একাধিক শো। তাছাড়াও সাপ্তাহিক রিয়্যালিটি শো গুলিও বেশ হিট হয়েছে। কিন্তু এবার দর্শকদের জন্য চ্যানেল কর্তৃপক্ষ আনতে চলেছেন নয়া চমক।

দাদা বনাম জিৎ

দাদা বনাম জিৎ

দাদাগিরি হল বাংলার সর্বকালীন অন্যতম সেরা শো হল দাদাগিরি। প্রায় দশক ধরে এই শো পয়লা নম্বরেই থাকে। আর এই সাফল্যের শীর্ষে যিনি আছেন তিনি হলেন বাংলা তথা সারা ভারতের দাদা, মহারাজ সৌরভ গাঙ্গুলি। আর তাঁর জন্যই এই রিয়্যালিটি গেম শো প্রতি সিজনেই জনপ্রিয়তায় মাত দিয়ে থাকে আর অন্য সকল অনুষ্ঠানকে। কিন্তু এবার সেই সাফল্যে নাকি ভাগ বসতে চলেছে। কারণ দাদাগিরিকে ওপেন ব্যাটেল চ্যালেঞ্জ জানাতে টেলিভিশনে আসতে চলেছেন বাংলার সুপারস্টার জিৎ।

বাংলার সেরা জুটি

বাংলার সেরা জুটি

সেলিব্রিটিদের নিয়ে নানা রকমের শো হয়ে থাকে টেলিভিশনের পর্দায়। তবে এখনও পর্যন্ত সেলিব্রিটিদের নিয়ে হিন্দিতে বেশিরভাগ শো হলেও পিছিয়ে নেই বাংলাও। আর এবার সেলেবদের গোপন কথা সব ফ্যানেদের সামনে ফাঁস করতে আসছে নতুন শো। ইতিমধ্যেই জনপ্রিয় হিন্দি চ্যানেল নিয়ে এসেছে 'স্মার্ট জোড়ি'। যেখানে রিয়েল লাইফ সেলেব জুটিরা এসে নিজেদের লাভ লাইফ থেকে ব্যক্তিগত জীবনের নানা রকম কথা শেয়ার করবেন দর্শকদের সঙ্গে। শুরুর দিন থেকেই নানা রকম ঘটনার জন্য চর্চায় রয়েছে এই শো। আর সেখানেই আসছে টুইস্ট। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে 'স্মার্ট জোড়ি' র বাংলা ভার্সন। আর এই নয়া শো নিয়ে আসছেন সুপারস্টার জিৎ। অর্থাৎ এই শো সঞ্চালনা করতে চলেছেন তিনি।

'স্মার্ট জোড়ি' কারা?

শোনা যাচ্ছে হিন্দিতে ১১ জন সেলেব জুটির মতই বাংলাতেও এই শোয়ে অংশগ্রহণ করেতে চলেছেন বাংলার সেরা সেলেব জুটিরা। এরই মধ্যে নাম উঠে এসেছে গৌরব-দেবলীনা, নীল-তৃণা, ঐন্দ্রিলা-অঙ্কুশের মত তারকারা। আর সেখানেই থাকবে চমক। এই শোয়ের হাত ধরেই নাকি প্রথম সকলের সামনে আসতে চলেছেন সবথেকে চর্চিত জুটি যশ ও নুসরত। এখন অপেক্ষা কবে কখন শুরু হবে এই নতুন শো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+