Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এবার কি শেষ হয়ে যাচ্ছে উড়ান? ব্যাপক জল্পনা দর্শক মহলে

সিরিয়ালের জগত নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আবর্তিত হয়। কখনও শেষ থেকে শুরু আবার কখনও শুরু থেকে শেষ, এই ধারা চলে আসছে বহুদিন ধরে। একদিকে যখন প্রায় সময় শুরু হচ্ছে নিত্য নতুন ধারাবাহিক, অন্যদিকে সেখানে একের পর এক বন্ধ হয়ে যায় পুরনো সিরিয়াল। কিন্তু অনেক সময় দেখা যায়, জনপ্রিয়তার অভাবে টিআরপি তালিকায় তলানিতে চলে যাওয়ার ফলে ধারাবাহিক পুলিশে বন্ধ করার সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ।

তবে আবার এমন অনেক ধারাবাহিক আছে সেগুলি টেলিকাস্ট মাত্র কয়েক মাসের মধ্যে বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে। আর ঠিক তেমনই একটি ধারাবাহিকের নাম শোনা যাচ্ছে। আর তা হল উড়ান। উড়ান ধারাবাহিক তামিল সিরিয়াল সিরাগাডিক্কা আসাই-এর বাংলা রিমেক, স্টার জলসায় সম্প্রচারিত হচ্ছে। কিন্তু শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি নাকি বন্ধ হয়ে যাবে এই সিরিয়াল। তবে ধারাবাহিকের শুটিং শেষ বা কর্তৃপক্ষের তরফ থেকে কোন ঘোষণা এখনও পর্যন্ত সামনে আসেনি।

udaan

ছবি সৌজন্য-স্টার জলসা/YouTube

স্টার জলসায় শুরু হয়েছে নতুন সিরিয়াল পরশুরাম, আর এই সিরিয়ালের হাত ধরে বেশ কিছুদিন পর ফিরলেন তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ। এই নতুন ধারাবাহিক রাত ৮ সম্প্রচারিত হচ্ছে, ফলে ১০ মার্চ উড়ান দেখানো হয়নি। আর এই সিরিয়াল দর্শকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে। দর্শক মনে করেছিলেন কোনো ঘোষণা ছাড়াই হয়তো উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে, উড়ান ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হয়নি। আর যার ফলে ধন্দে রয়েছেন দর্শকরা। সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রতীক সেন এবং নবাগতা রত্নপ্রিয়া দাস।

তবে আগে শোনা গিয়েছিল, ধারাবাহিকটির সময় পরিবর্তন করে অন্য স্লটে চালানো হবে। বা এটি শেষ হয়ে যাবে, এই নিয়ে কথা উঠছিল বেশ কয়েকদিন ধরেই। কিন্তু এবার আর আদৌ ধারাবাহিকের স্লট পরিবর্তন হবে কিনা তা নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+