‘অনুরাগের ছোঁয়া’কে টপকে গেল জগদ্ধাত্রী, কত নম্বরে পঞ্চমী-রাঙা বউ, দেখুন টিআরপির তালিকা
চলতি সপ্তাহের টিআরপির তালিকা ইতিমধ্যে হাতে চলে এসেছে, আর এই সপ্তাতে এক ধামাকা দেখা গেছে টিআরপির তালিকায়। শেষমেষ সূর্য আর দীপা মুকুট হারালো বেঙ্গল টপারের। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় প্রথম স্থানে রয়েছে জগদ্ধাত্রী। যার প্রাপ্ত নম্বর ৮।

দ্বিতীয় স্থান কোন সিরিয়াল দখল করল
তবে দ্বিতীয় স্থান দখল করেছে অনুরাগের ছোঁয়া। যার নম্বর সামান্য কম, অনুরাগের ছোঁয়ার প্রাপ্ত নম্বর আর ৭.৯। বরাবরই কিন্তু এই দুই ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ও জগদ্ধাত্রী কাটায় কাটায় টক্কর চলে। কে কাকে পিছলে ফেলে সাম্নের দিকে এগিয়ে যাবে তা নিয়ে।

কত নম্বরে নিম ফুলের মধু
তবে এবার তৃতীয় স্থানে উঠে এল নিম ফুলের মধু, হাড্ডাহাড্ডি লড়াই করছে নিম ফুলের মধুও। মাত্র দু নম্বর কম পেয়েছে সে জগদ্ধাত্রী থেকে। নিম ফুলের মধুর প্রাপ্ত নম্বর ৭.৮। দত্ত বাড়ির এই হাঙ্গামা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে সিরিয়াল প্রেমীদের তা কিন্তু টিআরপির তালিকা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে।

রাঙা বউয়ের প্রাপ্ত নম্বর কত
চতুর্থ স্থানে উঠে এসেছে গৌরী এলো, যার প্রাপ্ত নম্বর ৭.৪। পঞ্চমী কিন্তু নিজের স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। সিরিয়াল প্রেমীদের মনে হচ্ছে বেশ নিজের জায়গা করে নিতে করেছে নাগিন। সাংসারিক কূটকাচালির সঙ্গে এই নাগিনের গল্প বেশ ভালো লাগছে অনুগামীদের। ষষ্ঠ স্থানে রয়েছে রাঙা বউ। যার প্রাপ্ত নম্বর ৬.২। তবে মেয়েবেলা এবং হরগৌরী পাইলসের হোটেল কিন্তু নবম স্থান দখল করেছে। যার প্রাপ্ত নম্বর ৫.৬। দশম স্থানে রয়েছে এক্কাদোক্কা। যার নম্বর ৫.৪, তবে টিআরপি তালিকায় কিন্তু মিঠাই বা সোহাগ জলের নিজেদের জায়গা করতে পারেনি।

আসছে 'ফুলকি'
ফের আসতে চলেছে নতুন ধারাবাহিক 'ফুলকি', ইতিমধ্যে চ্যানেলে তরফে ধারাবাহিকের প্রোমো দেওয়া হয়েছে। ধারাবাহিকে দেখা মিলবে নতুন এক অভিনেত্রীর। বিপরীতে থাকবে সোমরাজ মাইতি।
লকি ধারাবাহিকে নতুন এক অভিনেত্রীকে দেখা যাচ্ছে। নাম যদি এখনও প্রকাশ্যে আসেনি। তবে অভিনেতা হিসেবে দেখা মিলবে সোমরাজ মাইতির। বক্সিংকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ধারাবাহিকের গল্প। যে প্রোমোটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে সোমরাজ একজন বক্সিং প্লেয়ারের চরিত্রে অভিনয় করবেন।

দেখুন টিআরপির সেরা দশের তালিকা
- প্রথম স্থানে রয়েছে জগদ্ধাত্রী (৮.০)
- দ্বিতীয় স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া (৭.৯)
- তৃতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু (৭.৮)
- চতুর্থ স্থানে রয়েছে গৌরী এলো (৭.৫)
- পঞ্চম স্থানে রয়েছে পঞ্চমী (৬.৪)
- ষষ্ঠ স্থানে রয়েছে রাঙা বউ (৬.২)
- সপ্তম স্থানে রয়েছে বাংলা মিডিয়াম (৫.৯)
- অষ্টম স্থানে রয়েছে খেলনা বাড়ি (৫.৭)
- নবম স্থানে রয়েছে মেয়েবেলা/ হরগৌরী পাইস হোটেল (৫.৬)
- দশম স্থানে এক্কা দোক্কা (৫.৪)
ছবি সৌ:ইউটিউব












Click it and Unblock the Notifications