ফের টিআরপিতে বড়সড় রদবদল, নিম ফুলের মধুকে টেক্কা দিল জগদ্ধাত্রী, দেখুন তালিকা
গত সপ্তাহে কিন্তু বড়সড় চমক দেখা গিয়েছিল। কারণ নিম ফুলের মধ্যে চলে এসেছিল দ্বিতীয়তে। হারিয়ে দিয়েছিল জগদ্ধাত্রীকে। তবে এবার নিজের জায়গা ধরে রাখল অনুরাগের ছোঁয়া।
চলতি সপ্তাহে টিআরপির তালিকা ইতিমধ্যে হাতে চলে এসেছে। টিআরপির তালিকা দেখার জন্য প্রায় অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সিরিয়াল প্রেমীরা। গত সপ্তাহে কিন্তু বড়সড় চমক দেখা গিয়েছিল। কারণ নিম ফুলের মধ্যে চলে এসেছিল দ্বিতীয়তে। হারিয়ে দিয়েছিল জগদ্ধাত্রীকে। তবে এবার নিজের জায়গা ধরে রাখল অনুরাগের ছোঁয়া।

কত নম্বরে জায়গা পেল জগদ্ধাত্রী?
গত সপ্তাহে টিআরপির তালিকাতে দ্বিতীয় স্থান দখল করে ছিল নিম ফুলের মধু। তবে এই সপ্তাহে কিন্তু জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী নিজের জায়গা ফিরে পেল। সে কয়েক মাস ধরেই নিজের জায়গাতেই রয়েছে, মানে দ্বিতীয় স্থান দখল করে সে। জগদ্ধাত্রী এই সপ্তাহের প্রাপ্ত নম্বর ৮.৫।

চার ও পাঁচ নম্বরে কারা কারা স্থান দখল করল
সামান্য কয়েক নম্বরের ব্যবধানে নিম ফুলের মধুকে হারিয়ে দিল খেলনা বাড়ি। ৭.৯ নম্বর পেয়ে চার নম্বরে চলে এসেছে খেলনা বাড়ি। আর পঞ্চম জায়গা দখল করেছে নিম ফুলের মধু। ৭.৭ তার প্রাপ্ত নম্বর।

শ্রুতি ও আবিরের জুটিকে পছন্দ করেছেন অনুগামীরা
এবার কিন্তু টেক্কা দিচ্ছে কিন্তু পঞ্চমী আর বাংলা মিডিয়াম। দুজন যেন দুজনকে পাল্লা দিচ্ছে। রাঙাবউ এই ধারাবাহিকটি কিন্তু আসতে আসতে বেশ জনপ্রিয় হতে শুরু করেছে। শ্রুতি ও আবিরের জুটিকে পছন্দ করেছেন অনুগামীরা। টিআরপি তালিকা তা কিন্তু খুব ভালোভাবে প্রকাশ পেয়েছে। ষষ্ঠ স্থান দখল করেছে রাঙাবউ। যার প্রাপ্ত নম্বর ৭.২।

কোন ধারাবাহিক TRP-এর তালিকায় জায়গা করতে পারেনি
মিঠাই ও কিন্তু নিজের জায়গা টিআরপি লিস্টে ধরে রাখতে পেরেছে। অষ্টম স্থান পেয়ে বাংলা মিডিয়ামের সঙ্গে বেশ পাল্লা দিচ্ছে সে, ৬.৬ দুজনেরই প্রাপ্ত নম্বর। সোহাগ চলে এসেছে টিআরপির তালিকায় দশম স্থানে, তবে নবাব নন্দিনী বালিঝড়, তোমার খোলা হাওয়া, ইচ্ছে পুতুল এই সপ্তাহে টিআরপি তালিকা দখল করতে পারেনি।

চলতি সপ্তাহে সেরা দশের তালিকায় কারা কারা রয়েছে
- প্রথম স্থানে অনুরাগের ছোঁয়া (৯.০)
- দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী (৮.৫)
- তৃতীয় স্থানে গৌরী এলো (৮.০)
- চতুর্থ স্থানে খেলনা বাড়ি (৭.৯)
- পঞ্চম স্থানে নিম ফুলের মধু (৭.৭)
- ষষ্ঠ স্থানে রাঙা বউ (৭.২)
- সপ্তম স্থানে পঞ্চমী (৬.৯)
- অষ্টম স্থানে বাংলা মিডিয়াম (৬.৬)/মিঠাই (৬.৬)
- নবম স্থানে মেয়েবেলা (৬.২)
- দশম স্থানে গাঁটছড়া/ সোহাগ জল (৬.০)
ছবি সৌ:ইনস্টাগ্রাম/ইউটিউব
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications