Bangla Serial: 'মেয়েবেলা'-র ডোডোকে ফের দেখা যাবে ছোট পর্দায়, কোন সিরিয়ালে ফিরছেন তিনি জেনে নিন

মেয়েবেলার ডোডোকে মনে আছে। যাকে নিয়ে হইহই পড়ে গিয়েছিল। অভিনেতা অর্পণ ঘোষাল যাকে বলে টেলিপাড়ায় হইচই ফেলে দিয়েছিলেন। প্রথম সিরিয়ালের দর্শকদের হট ফেবারিট অভিনেতা হয়ে উঠেছিলেন অর্পণ ঘোষাল।

খুব বেশিদিন চলেনি সিরিয়ালটি। অল্প সময়ের মধ্যেই সেটি বন্ধ হয়ে যায়। হঠাৎ করে সিরিয়ালটি বন্ধ করে দেওয়ায় দর্শকরা বেশ রেগেই গিয়েছিলেন। তারপরে আর তাঁকে টেলিভিশনের পর্দায় তেমন দেখা যায়নি। মাঝে কয়েকটি ওয়েব সিরিজ করেছেন অর্পণ। কিন্তু সিরিয়াল করেননি।

dodo

কিন্তু শোনা যাচ্ছে তিনি নাকি ফের ছোট পর্দায় ফিরতে চলেছেন। নাট্য জগতের মানুষ অর্পণ। নাটক করতেই বেশি পছন্দ করেন তিনি। মেয়েবেলা সিরিয়ালে অভিনয়ের সুবাদে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা অর্পণ। অনেকেই অধীর অপেক্ষায় ছিলেন কবে নতুন কোনও সিরিয়ালে তাঁকে দেখা যাবে। মেয়েবেলা ধারাবাহিকে মৌ-নির্ঝরের জুটি অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল।

অর্পণ ঘোষালের আবার সিরিয়ালে ফেরার খবরে উৎসাহী দর্শকরা শোনা যাচ্ছে এবারও ছোট সিরিয়ালের কাজ নিয়েই আসছেন তিনি। অর্থাৎ তিন মাসের মধ্যেই সেই সিরিয়ালটি নাকি শেষ হয়ে যাবে। জি বা স্টার জলসা নয় এবার কালার্স বাংলায় আসছেন তিনি। তবে ধারাবাহিকের নাম কি এবং তাঁর বিপরীতে কে থাকবেন তা নিয়ে কোনও তথ্য এখনও জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+