নতুন চমক নিয়ে হাজির একগুচ্ছ ধারাবাহিক! টানটান উত্তেজনা নিয়ে সম্প্রচারিত হবে বিশেষ পর্ব
নতুন নতুন চমক নিয়ে হাজির একগুচ্ছ ধারাবাহিক। সোমবার নতুন রূপে, নতুন চমক নিয়ে আসবে জনপ্রিয় ধারাবাহিক গীতা এল এল বি। মুখার্জি বাড়িতে প্রবেশ করেই অভিজিৎ মুখোপাধ্যায়ের মুখোমুখি গীতা। কী হবে এবার? এবার ঘরের ভিতরেই শত্রপক্ষ! কীভাবে নতুন কেস সামলাবে গীতা? টেলিভিশনের পর্দায় এর উত্তর মিলবে আগামী সোমবার সন্ধে সাড়ে ৬ টায়।
একদিকে যখন গীতার সামনে বড় চ্যালেঞ্জ অন্যদিকে তখন উভয়সঙ্কটে রাণী। কঠিন পরিস্থিতির মুখোমুখি রাণী। স্বামী দুর্জয়ের রাগ ভাঙাতে ভালোবেসে পুডিং তৈরি করেছিল রাণী। কিন্তু নারেকেলের দুধে এলার্জি দুর্জয়ের। তাই রাণীকে সাবধানে এই খাবার তৈরি করতে বলেছিল শাশুড়ি। সেইমতো সাবধানেই পুডিং তৈরি করে রাণী। কিন্তু হঠাতই সেই পুডিং খেয়ে অসুস্থ হয়ে পড়ল দুর্জয়।

অন্যদিকে রাণী বুঝতে পারে তাঁর গর্ভে থাকা সন্তান আর নড়াচড়া করছে না। কী হবে এবার? একদিকে স্বামীর অসুস্থতা আর অন্যদিকে গর্ভে থাকা সন্তানের নড়াচড়া বন্ধ হয়ে যাওয়ায় উভয়সঙ্কটে রাণী। পরিস্থিতি কীভাবে সামলাবে সে? এমনই টানটান উত্তেজনা নিয়ে সোমবার স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'তোমাদের রাণী'র বিশেষ পর্ব সম্প্রচারিত হতে চলেছে টেলিভিশনের পর্দায়।
এদিকে, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'আলোর কোলে'তে দেখা যাবে জতুগৃহে দ্বিরাগমন। বিয়ের পর দ্বিরাগমনে গেছে রাধা ও আদিত্য। কিন্তু দ্বিরাগমনে গিয়েই বিপদের মধ্যে পড়তে হল তাঁদের। রাধা ও আদিত্যকে একটি ঘরে বেঁধে রেখে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এবার কী করবে রাধা? কীভাবে বাঁচাবে নিজে আর কীভাবেই বা এই জতুগৃহে আদিত্যকে বাঁচাবে রাধা? জানা যাবে এই ধারাবাহিকের সোমবারের বিশেষ পর্বে।
অন্যদিকে, পরাগের মঙ্গলকামনায় শিবরাত্রির ব্রত করল শিমুল। কী চমক থাকছে 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকের ১ ঘন্টার মহাপর্বে? রবিবার সন্ধে ৬-৭টায় সম্প্রচারিত হবে এই পর্ব। সেখানেই পাওয়া যাবে এর উত্তর।












Click it and Unblock the Notifications