Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের ছোট পর্দায় ফিরছেন নিরুপমা, কোন সিরিয়ালে দেখা যাবে অর্কজাকে?

শুধুমাত্র কি রূপ দেখেই সবকিছু হয়? নাকি মানুষের আসল পরিচয় লুকিয়ে থাকে তার গুণে, রূপ নয় গুণটাই আসল ঠিক এই ভাবনা নিয়েই শুরু হয়েছিল ধারাবাহিক ওগো নিরুপমা। দর্শক মহলে বেশ জনপ্রিয়তা লাভ করে এই সিরিয়াল। আর সে কথা মাথায় রেখেই টিআরপি তালিকায় ভালো অবস্থায় থাকাকালীনই শেষ করে দেওয়া হয় ধারাবাহিকের গল্প। তবে হঠাৎ ওগো নিরুপমার প্রসঙ্গ কেন? তবে কি ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আসছে? না ঠিক তা নয়।

সিরিয়াল ওগো নিরুপমার হাত ধরে দর্শক মহলে জনপ্রিয়তা লাভ করেছিলেন অভিনেত্রী অর্কজা আচার্য। অর্কজা অভিনয় যাত্রা শুরু করেন ওগো নিরুপমা ধারাবাহিকের হাত ধরেই। মিঠাই ধারাবাহিকে পুলিশ অফিসারের চরিত্রেও দেখা গিয়েছে। পরবর্তীকালে নিরুপমা অর্থাৎ অর্কজাকে আকাশ আট চ্যানেলেও একটি শোতে অভিনয় করতে দেখা গিয়েছে। বেশ অনেকদিন ধরেই অভিনেত্রীকে দেখা যাচ্ছে না টেলিভিশনের পর্দায়।

arkoja acharya

তাহলে এই মুহূর্তে কী করছেন অর্কজা? এই মুহূর্তে তিনি রয়েছেন ক্যামেরার পিছনে পাঠকের ভূমিকায়। মিরচি বাংলার ফ্রাইডে ক্লাসিক্স বাংলার বিশ্বসেরাতে ক্যাথেরিন অর্নাশ চরিত্রে গল্প পাঠ করছেন অর্কজা। তবে নাকি খুব তাড়াতাড়ি আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন অর্কজা। কিন্তু কোন চ্যানেলের কোন ধারাবাহিকে তাঁকে দেখা যেতে চলেছে সে বিষয়ে অবশ্যই এখনও কিছু জানা যায়নি।

উল্লেখ্য, অর্কজা আচার্য বিনোদন জগতের বিভিন্ন স্তরে কাজ করছেন। সম্প্রতি একটি হিট সিনেমার স্ক্রিপ্ট রাইটিং অর্থাৎ সংলাপ লিখতেও দেখা গিয়েছে তাঁকে। আর এখন তিনি পাঠিকার ভূমিকায় কাজ করছেন। তবে এক সাক্ষাৎকারে অর্কজা বলেছিলেন, বিনোদন দুনিয়ায় কাজ করতে গেলে সব থেকে বেশি প্রয়োজন হয় ধৈর্যের। তবে শুধুমাত্র সুন্দরী নন অর্ক যা বাস্তবেই অত্যন্ত ভালো মানুষও একথা শোনা যায় ইন্ডাস্ট্রিতে কান পাতলেই। অর্থাৎ নিরুপমার চরিত্র যে তাঁর জন্য যথার্থ তা বলাই বাহুল্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+