মাতৃহারা অপরাজিতা আঢ্য, ইনস্টাগ্রামে শেয়ার করলেন মায়ের সঙ্গে ছবি

সোমবার সকাল সাড়ে নটা নাগাদ পরলোকে পাড়ি দিলেন অপরাজিতা আঢ্যের মা।

সারাজীবনের জন্য মাকে হারিয়ে ফেললেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সোমবার সকাল সাড়ে নটা নাগাদ পরলোকে পাড়ি দিলেন অভিনেত্রীর মা। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে দুঃখের খবরটি সকলকে জানিয়েছেন।

মাতৃহারা অপরাজিতা আঢ্য, ইনস্টাগ্রামে শেয়ার করলেন মায়ের সঙ্গে ছবি

ছবি পোস্টের পাশাপাশা তিনি একটি ক্যাপশন লিখেছেন, তিনি জানিয়েছে, 'মা আজ সকাল ৯.৩০ চলে গেলেন....অ খন্ড শাসন দন্ড ত্রস্ত হলো তার.... মার আত্মার শান্তি হোক। যারা পরিচিত সবার নাম্বার আমার কাছে নেই তাদের সকলকে এই পোস্ট টির মাধ্যমে জানালাম’।

অনেকদিন ধরেই অভিনেত্রীর মা অসুস্থ ছিলেন। আর সেই কারণে এবারের জন্মদিন বড় করে পালং করেননি অভিনেত্রী। ২২ ফেব্রুয়ারি জন্মদিনের দিনটি তিনি প্রতি বছর কাটান নিজের বন্ধুদের সঙ্গে। তবে এবারে কলকাতার বাড়ি থেকে পৌঁছে গিয়েছিলেন জন্মস্থান হাওড়ায়। জানিয়েছিলেন, 'প্রত্যেক বছর এই দিনটা বন্ধুরা বাড়িতে আসে। ছাদেই আয়োজন করা হয় ছোট্ট পার্টির। তবে এবার সেই পার্টিটা হচ্ছে না। মায়ের কাছে যাব। মা খুব অসুস্থ, শয্যাশায়ী। মায়ের সঙ্গে এটাই হয়তো আমার শেষ জন্মদিন।’ এই খবরে অনেকেই শোকাহত হয়েছিলেন।

বলা বাহুল্য, জি বাংলার অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল হল 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। এই ধারাবাহিক দেখার জন্য সন্ধ্যেবেলা মুখিয়ে থাকেন অনুগামীরা। যদিও এই ধারাবাহিক আগে সাড়ে আটটায় সম্প্রচারিত হতো, কিন্তু রাঙা বউ আসার ফলে এই ধারাবাহিকের টাইম স্লটে পরিবর্তন আনা হয়েছে। এখন রাত দশটায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিকটি।

বছরের শেষ হতেই শেষ হয়ে যাবে এই ধারাবাহিক অর্থাৎ ৩১ ডিসেম্বর শেষ সম্প্রচার হবার কথা এই ধারাবাহিকটি।যে খবরে একদমই খুশি হননি অনেকেই, তবে এর জেরে কিন্তু খুবই অখুশি হয়েছেন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যও। তিনি জানিয়েছেন যেভাবে লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকটি শেষ হচ্ছে তাতে তিনি একেবারে খুশি হননি।

গল্প যেভাবে শুরু হয়েছিল যেভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যেত যা কিন্তু ফোকাস করাই হয়নি। তিনি আরোও জানিয়েছেন, যদি ধারাবাহিকের গল্প নিয়ে আরোও ভাবা যেত। তাহলে হয়তো ধারাবাহিকটা আরোও বেশ কিছুদিন চলত। কারণ ২৬ বছরের অভিনয়ের অভিজ্ঞতা থেকে আমার এটাই মনে হয়েছে। তিনি আরোও বলেন, অনুগামীরা জানেন আমি কী করতে পারি, নতুন করে প্রমাণ করার বা বলার কিছুই নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+