সুখবর দিলেন মিশকা, বাস্তবেই অহনার জীবনে নতুন অতিথির আগমন!
এই মুহূর্তে বাংলা সিরিয়ালের দুনিয়ায় সবথেকে দুর্ধর্ষ খল নায়িকা তিনি। নেগেটিভ চরিত্রে তাঁর অভিনয় এক কথায় শোরগোল ফেলে দিয়েছে দর্শক মহলে। নায়ক নায়িকার জীবন দুর্বিষহ করে তুলেছেন তিনি! কথা হচ্ছে অনুরাগের ছোঁয়ার মিশকাকে নিয়ে। পর্দায় তাঁর উপস্থিতি রীতিমতো শিহরণ জাগানোর মত। তবে বাস্তবে কিছুটা হলেও আলাদা অভিনেত্রী অহনা দত্ত।
টেলিভিশনে যতই জাঁদরেল খলনায়িকা হোন না কেন, বাস্তবে অহনা আসলে অত্যন্ত ভালোবাসা প্রিয় মানুষ। সেই ভালোবাসার জন্য অনেক কিছু ছাড়তেও হয়েছে তাঁকে। কিন্তু তাও প্রেমিকের হাত ছেড়ে যাননি তিনি। দীর্ঘদিন ধরে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের মেকআপ আর্টিস্ট দীপঙ্কর দের সঙ্গে লিভ ইন রিলেশনে রয়েছেন অহনা। আর তা নিয়ে কোনদিন কিছু লুকোছাপা করেননি অভিনেত্রী। বরং নিজের ব্যক্তিগত জীবন প্রসঙ্গে বরাবর খোলামেলা ভাবেই কথা বলতে দেখা গিয়েছে তাঁকে।

ছবি সৌজন্য- Ahona Dutta/ইনস্টাগ্রাম
আর এবার অহনা ও দীপঙ্করের জীবনে এল নতুন অতিথি! সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সেই গুড নিউজ ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। আসলে ছোট্ট একটি সারমেয় দত্তক নিয়েছেন অহনা ও দীপঙ্কর। তারই মিষ্টি ছবি শেয়ার করেছেন অহনা। দেখতে দেখতে তাঁদের লিভ ইন রিলেশন তিন বছর পূর্ণ করল। সেই উপলক্ষে প্রেমিকের সঙ্গেও ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
বয়সে বেশ কিছুটা বড় এবং ডিভোর্সি দীপঙ্করের সঙ্গে সম্পর্কের জড়ানোর পর তা মোটেই খোলা মনে মেনে নেননি অহনার মা। মেয়ের লিভ ইন রিলেশন নিয়েও তীব্র আপত্তি ছিল তাঁর। কিন্তু সম্পর্কের জন্য মায়ের সঙ্গে যোগাযোগ চুকিয়েছেন অহনা। দেখতে দেখতে সেই সম্পর্কই তিন বছর হয়ে গেল।












Click it and Unblock the Notifications