আবার পর্দায় ফিরছেন 'তোমাদের রানি'! এবার হিন্দি সিরিয়ালের নায়িকা অভিকা মালাকার, নায়ক কে?

স্টার জলসার মিঠে-কড়া প্রেমের কাহিনী তোমাদের রানি সিরিয়ালের হাত ধরে ছোট পর্দার পরিচিত মুখ হয়ে উঠেছেন অভিকা মালাকার। রানি চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন এই অভিনেত্রী। কোনও সিরিয়ালের মুখ্য ভূমিকায় এটাই ছিল অভিকার প্রথম কাজ। তোমাদের রাণী শেষ হবার পর দর্শকরা খুব চাইছিলেন অভিকাকে আবার পর্দায় দেখতে। অবশেষে ভক্তদের সেই আশা পূর্ণ হতে চলেছে।

তবে বাংলা সিরিয়াল নয়, এবার সরাসরি হিন্দি সিরিয়ালে প্রধান ভূমিকায় দেখা যেতে চলেছে বাংলার মেয়ে অভিকা মালাকারকে। স্টার প্লাসে আসতে চলেছে নতুন সিরিয়াল, বয়হুড প্রোডাকশন হাউসের প্রযোজনায় তৈরি হবে সেটি। আর সেখানেই নাকি এবার নাম ভূমিকায় দেখা যেতে চলেছে অভিকাকে। তবে সব থেকে বড় কথা শোনা যাচ্ছে 'তোমাদের রানি'ই নাকি হিন্দিতে রিমেক করা হবে।

Abhika malakar

তোমাদের রানি সিরিয়ালের পর আরও একাধিক ধারাবাহিকে অভিকার ফেরার কথার ছিল। তার মধ্যে সবথেকে বেশি গুঞ্জন ছিল অনুরাগের ছোঁয়ায় বড় সোনার চরিত্রে ফিরতে পারেন তিনি। এরপর উঠে আসে 'রাঙামতি তীরন্দাজ'র নাম। সেখানে রাঙা চরিত্রে অভিকা অভিনয় করবেন বলে প্রায় ঠিক ছিল। কিন্তু শেষ পর্যন্ত রাঙার চরিত্রে অভিনয় করছেন নবাগতা মনীষা মন্ডল।

এদিকে এবার সরাসরি হিন্দি সিরিয়ালে দুনিয়ায় পা দেওয়ার কথা শোনা যেতেই অভিকাকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। তাঁর অভিনয়ের প্রতি দর্শকদের ভালোবাসা আজও অটুট। এদিকে হিন্দি সিরিয়ালে অভিকার বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। তবে শোনা গিয়েছে, অভিকার বিপরীতে অভিনয় করতে চলেছেন হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ ফারমান হায়দার। উল্লেখ্য, সকলের প্রিয় দুর্জয় অর্থাৎ অর্কপ্রভকে এই মুহূর্তে অভিনয় করতে দেখা যাচ্ছে 'দুই শালিক' সিরিয়ালে। আর এবার অভিকার সিরিয়ালে কামব্যাকের খবরে রীতিমতো উচ্ছ্বসিত তাঁদের ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+