এবার সলমনের বিগবসে আসছেন শালিন ভানোট, কবে থেকে শুরু হবে এই শো
টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো হল 'বিগ বস’। আর এই জনপ্রিয় রিয়্যালিটি শো ঘিরে উন্মাদনা অনুগামীদের বরাবরই থাকে। এবার সম্প্রচারিত হবে বিগ বসের ১৬ নম্বর সিজন। এবার সঞ্চালকের আসনে থাকবেন সকলের প্রিয় সলমন খান। কার্লাসে খুব শীঘ্রই বিগ বস ১৬ শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছেন নির্মাতারা। ইতিমধ্যে এর প্রোমোও কিন্তু প্রকাশ করা হয়ে গেছে। জানা গিয়েছে এবার এই শোতে অংশ নেবেন অভিনেতা শালিন ভানোট।

কবে থেকে শুরু হবে এই শো
এই শো পয়লা অক্টোবর থেকে রাত সাড়ে টায় শুরু হবে এই শো। এই শো নিয়ে এবার শোনা যাচ্ছে, চলতি বছরে বিগ বসের থিম হতে চলেছে অ্যাকুয়াটিক। এই শোতে কারা অংশ নেবেন, তা নিয়েই জল্পনা একেবারেই তুঙ্গে উঠেছে। তবে সূত্র মারফত জানা গিয়েছে এখানে অংশ নিতে পারেন শিল্পা শেট্টি, তাঁর স্বামী রাজ কুন্দ্রা, মুনাওয়ার ফারুকি, কণিকা মান, আমির খানের ভাই ফয়জল খান, টুইঙ্কল কাপুর, শিবিন নারাঙ্গ, ভিভিয়ান ডসেনা, অর্জুন বিজলানি ও ফর্মানি নাজও। তবে শো শুরু হওয়ার দিকে মুখিয়ে রয়েছেন অনুগামীরা।

এই শোতে অংশ নেবেন শালিন ভানোট
এবার এই বিতর্কিত শোতে শালিন ভানোট অংশ নেবেন বলে জানা গিয়েছে। আগে সিজনে শালিনের সঙ্গে নির্মাতাদের তরফে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু কোনও এক বিশেষ কারণের জন্য তিনি এখানে যোগদান করতে পারেননি। যদিও তিনি এবার প্রস্তাবকে মেনে নিয়েছেন শালিন। এই শোতে আসতে পেরে বেশ খুশি হচ্ছেন অভিনেতা। শালিন হিন্দি ধারাবাহিক নাগিন ও কূলবধূর জন্য বেশ জনপ্রিয়।

কারা থাকছেন এই শোতে
শনিবার, পয়লা অক্টোবর থেকে সম্প্রচারিত হবে এবং প্রিমিয়ার পর্বটি দুটি ভাগে ভাগ করা হবে। দ্বিতীয়ার্ধটি ২ অক্টোবর রবিবার প্রচারিত হবে। রাজ কুন্দ্রা, মুনাওয়ার ফারুকি, কণিকা মান, শিভিন নারাং, ভিভিয়ান ডিসেনা, অর্জুন বিজলানি এবং টিনা দত্ত বিগ বস ১৬ সিজনে অংশ নেবেন।












Click it and Unblock the Notifications