ছোট পর্দাকে বিদায় জানাচ্ছেন সব্যসাচী! এবার কী কাজ করবেন অভিনেতা?
সম্পর্ক, ভালবাসা, প্রেম এগুলো শুধুমাত্র কিছু শব্দ নয়। ভালোবাসা সহজ কিন্তু সেই ভালোবাসার প্রতিটি কর্তব্য পালন করা ঠিক ততটাই কঠিন। ভালবাসার মানুষকে সুসময় কাছে টেনে নেওয়া থেকে শুরু করে খারাপ সময় তাকে আগলে রাখাটাও সমানভাবে জরুরী। সেই ভালোবাসার নিদর্শন প্রকৃত অর্থে দেখিয়ে দিয়েছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী।
প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার প্রতিটি স্মৃতি এখনও অনুরাগীদের মধ্যে সমানভাবে উজ্জ্বল। দেখতে দেখতে কেটে গিয়েছে দুটো বছর। কিন্তু আজও যেন ঐন্দ্রিলার সেই নির্মল হাসি মনে পড়ে যায় দর্শকদের। নিজের প্রিয় মানুষের সেই সব স্মৃতিকে আঁকড়ে ধরে যুদ্ধ করে গিয়েছেন সব্যসাচী। তিনি যে একজন দক্ষ অভিনেতা, তাই নয় অত্যন্ত বড় মনের মানুষ তার প্রমাণ রেখেছেন বারবার। তবে ভক্তদের জন্য কিছুটা হলেও দুঃসংবাদ রয়েছে তাঁকে নিয়ে।

মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে সাধক বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করার পর দর্শক মহলে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন সব্যসাচী। আর সেই জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছিল সাধক রামপ্রসাদ সিরিয়ালে সব্যসাচীর অভিনয়ের মধ্যে দিয়ে। জগৎ জননী মা কালীর একনিষ্ঠ ভক্ত হিসেবে মহাসাধক শ্রী রামপ্রসাদ সেনের ভূমিকায় অনবদ্য অভিনয় করেছিলেন তিনি। টিআরপি তালিকাতেও যথেষ্ট ভালো ফল করেছিল এই সিরিয়াল। কিন্তু রামপ্রসাদ বন্ধ হয়ে যাওয়ার পর সেভাবে আর পর্দায় দেখা যায়নি সব্যসাচীকে। এবার নাকি ছোট পর্দাকে বিদায় জানাতে চলেছেন অভিনেতা।
কথাতে বলে শো মাস্ট গো অন। তাই সদ্য নিজের ভালোবাসাকে হারানোর কষ্ট বুকে চেপে ও কাজে ফিরেছিলেন সব্যসাচী। তবে হালফিলে খুব একটা কাজ হাতে নেননি তিনি। কিন্তু ছোট পর্দায় তাঁকে অভিনয় করতে আপাতত আর দেখা যাবে না এই খবর সামনে আসতেই মন খারাপ দর্শকদের। এবার নাকি নতুন কাজ বেছে নিয়েছেন সব্যসাচী। অভিনয়ের বদলে পরিচালনা করতে চলেছেন তিনি। আপাতত সেই প্রোজেক্টের কাজ এই ব্যস্ত সব্যসাচী চৌধুরী।












Click it and Unblock the Notifications