নতুন আবিষ্কার হয়েছে যমজ কেপলার গ্রহ, অনন্য জলজগতের সন্ধান পেয়ে গেল নাসা

সম্প্রতি মহাকাশে উদ্ধার হয়েছে যমজ কেপলার গ্রহ। নতুন আবিষ্কৃত সেই যমজ গ্রহে অনন্য জলজগৎ হয়ে উঠতে পারে বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তা যদি হয়, তাহলে পৃথিবীর মতো আরও জলজ গ্রহের সন্ধান মিলে যাবে।

সম্প্রতি মহাকাশে উদ্ধার হয়েছে যমজ কেপলার গ্রহ। নতুন আবিষ্কৃত সেই যমজ গ্রহে অনন্য জলজগৎ হয়ে উঠতে পারে বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তা যদি হয়, তাহলে পৃথিবীর মতো আরও জলজ গ্রহের সন্ধান মিলে যাবে। ফলে ভিনগ্রহে প্রাণের সন্ধানও মিলে যেতে পারে।

জোড়া গ্রহ আবিষ্কার নাসার

জোড়া গ্রহ আবিষ্কার নাসার

নাসার কেপলার স্পেস টেলিস্কোপে আবিষ্কার হয়েছে পৃথিবীর থেকে প্রায় দেড়গুণ বড় আকারের গ্রহ। হোস্ট স্টার-সহ এই জোড়া গ্রহ আবিষ্কারের পর আলোড়ন পড়ে গিয়েছে মহাকাশ বিজ্ঞানে। জ্যোতির্বজ্ঞানীরা যে দুটি এক্সোপ্ল্যানেট একটি লাল বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে।

জলে ভরা যমজ গ্রহ

জলে ভরা যমজ গ্রহ

এই দুটি যমজ গ্রহের গঠনও অনন্য। কারণ এই দুটি এক্সোপ্ল্যানেট সৌরজগতের বাইরে আবিষ্কৃত অন্য কোনও গ্রহের মতো নয়। এই দুটি গ্রহ জলে ভরা বলেই মনে করছেন বিজ্ঞানীরা। লাইরা নক্ষত্রমণ্ডলে ২১৮ আলোকবর্ষ দূরে একটি গ্রহমণ্ডলে অবস্থিত জলজগৎগুলি অনন্য বলে জানতে পেরেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

কেপলার স্পেস টেলিস্কোপে গ্রহ আবিষ্কার

কেপলার স্পেস টেলিস্কোপে গ্রহ আবিষ্কার

জ্যোতির্বিজ্ঞানীরা কেপলার স্পেস টেলিস্কোপ ছাড়াও যমজ গ্রহগুলি আবিষ্কারের জন্য হাবল ও অবসরপ্রাপ্ত স্পিটজা স্পেস টেলিস্কোপের সহায়তা নেওয়া হয়েছে। এক্সোপ্লানেট কেপলার-১৩৮সি এবং কেপলার-১৩ডি পর্যবেক্ষণ করা যায় ওই টেলিস্কোপে। ইউনিভার্সিটি ডি মন্ট্রিয়ালের ট্রটিয়ার ইনস্টিটিউট ফর রিসার্চ অন এক্স্যোপ্ল্যানেট নিয়ে গবেষণারত ছাত্র ক্যারোলিন পিয়ালেটের নেতৃত্বে এই পর্যবেক্ষণ হয়।

জল রয়েছে এই গ্রহে, তাই কি ভারী

জল রয়েছে এই গ্রহে, তাই কি ভারী

এই বিশদ গবেশণা প্রকাশ হয়েছে নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে। নাসার কেপলার স্পেস টেলিস্কোপ দ্বারা গ্রহগুলি আবিষ্কার হয়েছে, অনুমান করা হচ্ছে জল রয়েছে এই গ্রহে। তবে এখনও সরাসরি জল শনাক্ত করা যায়নি। গবেষকরা গ্রহের আকার এবং ভরের মডেলের সঙ্গে তুলনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। এই গ্রহের অর্ধেক পর্যন্ত এমন পদার্থ দিয়ে তৈরি যা, পাথরের থেকে হালকা কিন্তু হাইড্রোডেন ও হিলিয়ামের থেকে ভারী

গ্রহ দুটিকে সুপার আর্থ বলা হচ্ছে

গ্রহ দুটিকে সুপার আর্থ বলা হচ্ছে

তা থেকেই অনুমান, এই গ্রহে সবথেকে বেশি উপাদান হিসেবে থাকতে পারে জল। পৃথিবীতে যেমন তিনভাগ জল এবং এক ভাগ স্থল। তেমনই নয়া আবিষ্কৃত গ্রহেও বেশিরভাগ জল রয়েছে। পৃথিবীর থেকে বড় হওয়ায় এই গ্রহ দুটিকে সুপার আর্থ বলা হচ্ছে। এই দুটি গ্রহের প্রকৃতিও ভিন্ন বলে জানা গিয়েছে।

গবেষকদের পর্যবেক্ষণে যমজ গ্রহ

গবেষকদের পর্যবেক্ষণে যমজ গ্রহ

গবেষকদের পর্যবেক্ষণ, গ্রহগুলি পৃথিবীর থেকে তিনগুণ বেশি হতে পারে। পৃথিবীর ভরের দ্বিগুণ গ্রহগুলি। কেপলার সি ও ডি গ্রহগুলির ঘনত্ব পৃথিবীর তুলনায় অনেক কম। এটি আশ্চর্যজনক যে, আবিষ্কৃত বেশিরভাগ গ্রহগুলিই পৃথিবীর থেকে সামান্য হলেও বড় এবং পাথুরে পৃথিবী।

যমজ গ্রহ ও তার নক্ষত্র জগতের

যমজ গ্রহ ও তার নক্ষত্র জগতের

ইউরোপ বা এনসেলাডাসের বৃহত্তর সংস্করণ এই গ্রহগুলি। যেমন বৃহস্পতি এবং শনিকে প্রদক্ষিণ করে জল-সমৃদ্ধ চাঁদ, তেমনই এই সুপার আর্থ দুটিও বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। তবে তারা বামন নক্ষত্রের অনেক কাছাকাছি আছে। বরফের পৃষ্ঠের পরিবর্তে কেপলার ১৩৮সি ও ডি জলীয় বাষ্পে পরিপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন গবেষক পিয়ালেট

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+