ইন্টারনেট ছাড়া ফোনে চলবে টিভি, ১৯ রাজ্যে পাইলট প্রোজেক্ট! টেলিকম কোম্পানিগুলির বিরোধিতা শুরু
দেশে এবার আসতে চলেছে D2M প্রকল্প অর্থাৎ ডিরেক্ট টু মোবাইল। এর পাইলট প্রজেক্ট শীঘ্রই শুরু হতে পারে। সূত্রের খবর তথ্য ও সম্প্রচার মন্ত্রক শীঘ্রই দেশের ১৯ টি শহরে এই প্রকল্পের পাইলট রান শুরু করতে পারে। বর্তমানে এই প্রকল্পের পাইলট প্রজেক্ট নিয়ে আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে এর জন্য এখনও কোনও সময় নির্ধারণ করা হয়নি।
এখানে উল্লেখ করা প্রয়োজন D2M-এ ডেটা ছাড়াই মাল্টিমিডিয়া সম্প্রচার করা হয়। এই প্রকল্পে মোবাইলে বিনামূল্যে লাইভ টিভি, সিনেমা দেখা যাবে। এই প্রযুক্তি এমনভাবে কাজ করে যে বিনামূল্যে ডিশ টিভি উপভোগ করা যাবে।

তথ্য ও সম্প্রচার সচিব অপূর্ব চন্দ্র বলেছেন, দেশের ১৯ টি শহরে D2M-এর পাইলট প্রকল্পের জন্য আলোচনা শুরু হয়েছে। এক্ষেত্রে প্রসার ভারতীয় ডিজিটাল টেরেস্ট্রিয়াল ট্রান্সমিশন নেটওয়ার্ক ব্যবহার করা হবে। অর্থাৎ প্রসার ভারতীর পরিকাঠামো মোবাইলে ব্যবহার করা হবে। তথ্য ও সম্প্রচার সচিব বলেছেন, এই প্রকল্পে অনেকগুলি চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে রয়েছে টেলিকম সংস্থাগুলির বিরোধিতা, মোবাইল ফোনের জন্য চিপ এবং উপভোক্তার ব্যবহারের ধরণের মতো বিষয়।
তথ্য ও সম্প্রচার সচিব আরও বলেছেন, বর্তমানে সরকার কোনও মোবাইল সংস্থা বা টেলিকম সংস্থাকে কোনও নির্দেশ দিচ্ছে না, কারণ এই মুহূর্তে এটি পাইলট প্রকল্প। এই প্রকল্প সফল হলে, মোবাইল কোম্পানিগুলিতে স্মার্টফোনে একটি চিপ বসাতে হবে, যার মাধ্যমে মাল্টিমিডিয়া বিষয়বস্তু সম্প্রচার করা সম্ভব হবে।
টেলিকম শিল্পের সঙ্গে যুক্ত এক বিশেষজ্ঞ জানিয়েছেন, ডিরেক্ট টু মোবাইল চালু হলে টেলিকম কোম্পানিগুলি ক্ষতির মুখে পড়বে। কোম্পানিগুলির রাজস্বে ঘাটতি তৈরি করবে। কারণ সাধারণ মানুষ সাবস্ক্রিপশন ভিত্তিক পরিষেবাগুলি ব্যবহার করবে না। ইতিমধ্যেই টেলিকম কোম্পানিগুলি বিষয়টি নিয়ে বিরোধিতা শুরু করেছে বলে জানা গিয়েছে।
তথ্য ও সম্প্রচার সচিব বলেছেন, D2M প্রকল্পে দেশের মানুষের উপকার হবে। তিনি বলেছেন, বর্তমানে দেশে প্রায় ২৮ কোটি বাড়ি রয়েছে। এর মধ্যে ১৯ কোটি বাড়িতে টিভি রয়েছে। এর অর্থ ৯ কোটি বাড়িতে এখনও টেলিভিশন নেই। এই সময়ে ভারতে স্মার্টফোনের সংখ্যা ৮০ কোটি। যা বেড়ে একশো কোটিতে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। এই কারণে D2M-এ যেমন সুযোগ বাড়বে, অন্যদিকে ডেটা খরচ বৃদ্ধি পাবে।
তথ্য ও সম্প্রচার সচিব বলেছেন, প্রায় ৬৯ শতাংশ ডেটা খরচ হয় ভিডিও সামগ্রীর স্ট্রিমিংয়ের কারণে। এর যদি ২৫ থেকে ৩০ শতাংশ D2M ট্রান্সমিশনে অফলোড করা যায়, তাহলে এটি 5G নেটওয়ার্কের লোড কমাবে এবং আরও ভাল পরিষেবা পাবেন সাধারণ মানুষ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications