হোয়াটসঅ্যাপেও এবার ট্রু কলারের সুবিধা! অবাঞ্চিত কল থেকে রক্ষা পেতে চলছে শেষ মুহূর্তের পরীক্ষার কাজ
প্রতিদিনই জালিয়াতির নিত্য নতুন পদ্ধতি বের হচ্ছে। এসএমএস কিংবা অ্যাপ সবেতেই জালিয়াতির ছড়াছড়ি। হোয়াটসঅ্যাপকে ব্যবহার করেও জালিয়াতি কম হচ্ছে না। এই পরিস্থিতিতে কলার সনাক্তকরণ পরিষেবা প্রদানকারী ট্রু কলার জানিয়েছে, তারা হোয়াটসঅ্যাপের জন্য কলার আইডেন্টিফিকেশন ব্যবস্থা চালু করবে।
এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ এবং অন্য মেসেজিং প্ল্যাটফর্মের জন্য কলার আইডেন্টিফিকেশন ব্যবস্থা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এই মাসের শেষের দিকে বিশ্ববব্যাপী ট্রু কলারের নতুন পরিষেবা চালু করা হবে বলে জানা গিয়েছে। যা চালু হলে ব্যবহারকারীরা স্প্যাম মেসেজ সনাক্ত করতে এবং ব্লক করতে পারবেন।

সাধারণভাবে স্ক্যামাররা ইন্দোনেশিয়া (+62), মালয়েশিয়া (+৬০), ভিয়েতনাম (+৮৪), কেনিয়া (+২৫৪), ইথিওপিয়া (+২৫১)-র মতো আন্তর্জাতিক নম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিশানা করছে। এইসব নম্বর থেকে কলই করা হচ্ছে। এছাড়াও স্ক্যামাররা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং প্ল্যাটফর্মও ট্যাপ করছে।
ইতিমধ্যে দেশে ট্রাইয়ের (টেলিকম নিয়ন্ত্রক সংস্থা) তরফ থেকে গত ফেব্রুয়ারিতে রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেলের মতো অপারেটরদের কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করে টেলিমার্কেটিং কল ব্লক করতে বলা হয়েছিল। এব্যাপারে ট্রু কলারের সঙ্গে আলোচনার কথাও উঠে এসেছে।

ভারত-সহ সারা বিশ্বে হোয়াটসঅ্যাপকে সব থেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবে গণ্য করা হয়। সেখানে ব্যবহারকারীদের সুরক্ষারও প্রয়োজন রয়েছে। কিন্তু দেখা গিয়েছে আমাদের দেশে এই অ্যাপেও স্প্যাম কল আসা শুরু হয়েছে।
সেই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপে স্প্যাম কলিংয়ের বিরুদ্ধে লড়াই করতে ট্রু কলারের নতুন এই প্রচেষ্টা কার্যকরী ভূমিকা পালন করতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এটি ব্যবহারকারীদের অবাঞ্চিত কল ব্লক করতে কিংবা সেগুলির বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণে সাহায্য করবে।
তবে এর জন্য ব্যবহারকারীকে টাকা খরচ করতে হবে। যেমন এই মুহূর্তে ট্রু কলারের প্রিমিয়াম সাবসক্রিপশন বছরে ৫২৯ টাকায় এবং তিন মাসের জন্য ১৭৯ টাকায় পাওয়া যায়। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও তেমনই কোনও মূল্য ধরা হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications