Threads App: অল্প সময়ে বিপুল সংখ্যক উৎসাহী মানুষ! বাজারে টুইটারের প্রতিদ্বন্দ্বী মার্ক জুকারবার্গের 'থ্রেডস'
ফেসবুকের মালিক মেটা আনুষ্ঠানিকভাবে থ্রেডস (Threads App) চালু করেছে। তাদের প্রতিদ্বন্দ্বী সংস্থা হল ইলন মাস্কের টুইটার। তবে ইউরোপে তাদের প্রকাশে দেরি হয় নিয়ন্ত্রক সংস্থার কারণে। তবে শুরুতেই থ্রেড চ্যালেঞ্জ তৈরি করেছে টুইটারের সামনে।
থ্রেডস (Threads App) সম্ভাব্য প্রতিযোগী হিসেবে আবির্ভুত হলেও সোশ্যাল মিডিয়ার নামকরা সংস্থাগুলির একটিকেও প্রতিস্থাপিত করতে পারনি। থ্রেডস অ্যাপটি অ্যাপল ও অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর থেকে অনেকেই ডাউনলোড করেছেন। বিশিষ্ট ব্যক্তি যাঁরা আপটি ডাউনলোড করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন শাকিরা এবং জ্যাক ব্ল্যাকের মতো সেলিব্রিটিরা।

অন্যদিকে হলিউড রিপোর্টার্স, ভাইস এহং নেটফ্লিক্সের মতো মিডিয়া আউটলেটগুলিও তাদের অ্যাকাউন্ট খুলেছে থ্রেডস-এ। মেটার নির্বাহী প্রধান এবং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ নতুন প্ল্যাটফর্মে, তাঁর প্রথম পোস্টে স্বাগত জানিয়ে লিখেছেন, লেট আস ডু দিস।
অ্যাপটিকে প্রথমে ইনস্টাগ্রামের স্পিন-অফ হিসেবে চালু করা হয়েছিল। শুরুতেই ছিল দুই বিলিয়নের বেশি গ্রাহক। মাস্কের নেতৃত্বাধীন টুইটারে বিশৃঙ্খলার সময় চালু হওয়া থ্রেডস (Threads App)কম সময়ে সেলিব্রিটি, কোম্পানি এবং রাজনীতিবিদদের যোগাযোগের মাধ্যম হয়ে উঠবে বলেই মনে করছেন জুকারবার্গ।
বিশ্লেষকরা বলছেন, কার্দাসিয়ান বা বিবার বা মেসির মতো বিপুল সংখ্যক ফলোয়ার-সহ একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী যদি নিয়মিত থ্রেডসে (Threads App) পোস্ট শুরু করেন, তাহলে নতুন এই প্ল্যাটফর্ম দ্রুত বিকশিত হতে পারে। ইনস্টাগ্রামের প্রধান ইতিমধ্যেই জানিয়েছেন থ্রেডস কথোপকথনের জন্য একটি উন্মুক্ত এবং বন্ধুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
ইলন মাস্ক ও জুকারবার্গ প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। আর থ্রেডস (Threads) চালু হওয়ার পরে এই প্রতিদ্বন্দ্বিতা যে আরও বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications