'সংবিধান না মানলে ভারত ছাড়ুন'! গোপনীয়তা নীতি নিয়ে মেটা ও হোয়াটসঅ্যাপকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের
হোয়াটসঅ্যাপের প্রাইভেসি নীতি ঘিরে এই বার কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। আজ এই মামলার শুনানিতে মেটা কর্তৃপক্ষকে কার্যত ভর্ৎসনা করে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয় যে, নাগরিকদের ব্যক্তিগত তথ্য নিয়ে কোনও রকম ছেলেখেলা বরদাস্ত করা হবে না। আদালত পরিষ্কার ভাবে জানিয়েছে যে, ভারতের মানুষের ব্যক্তিগত তথ্যের সামান্য অংশও অনুমতি ছাড়া ভাগ করা চলবে না।

২০২১ সালে হোয়াটসঅ্যাপ নতুন প্রাইভেসি পলিসি চালু করেছিল। আর সেই বিষয়টি নিয়েই আদালতে মামলা চলছে। শুনানিতে কেন্দ্রের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই নীতিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তাঁর বক্তব্য যে, বাণিজ্যিক স্বার্থে ব্যবহারকারীদের তথ্য ভাগ করার জন্য যে ব্যবস্থা রাখা হয়েছে, তা কার্যত শোষণমূলক।
You can't play with right of privacy of citizens of this country in the name of data sharing, SC tells WhatsApp and Meta
— Press Trust of India (@PTI_News) February 3, 2026
সলিসিটর জেনারেলের বক্তব্যের পর প্রধান বিচারপতি আরও কঠোর সুরে বলেন যে, "আপনারা যদি ভারতের সংবিধান মেনে চলতে না পারেন, তাহলে এই দেশে ব্যবসা করার কোনও অধিকার নেই। কোনও ভারতীয় নাগরিকের গোপনীয়তা ক্ষুণ্ণ হতে দেওয়া হবে না।"
হোয়াটসঅ্যাপের প্রাইভেসি নীতির ভাষা নিয়েও প্রশ্ন তোলে আদালত। বিচারপতিরা জানতে চান যে, এই নীতি কী দেশের সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র, কম শিক্ষিত অথবা শুধুমাত্র আঞ্চলিক ভাষায় কথা বলা মানুষরা আদৌ বুঝতে পারবেন? আদালতের পর্যবেক্ষণ, "একজন রাস্তার ধারের দোকানদার অথবা শুধুমাত্র আঞ্চলিক ভাষায় কথা বলা কেউ কী এই নীতির কোনও অর্থ বুঝতে পারবেন?"
এমনকি বিচারপতিরাও মন্তব্য করেন যে, অনেক সময় এই ধরনের নীতির ভাষা বোঝার জন্য তাঁরা নিজেরাই অনেক সমস্যায় পড়েন। সে ক্ষেত্রে গ্রাম বাংলা অথবা প্রত্যন্ত এলাকার মানুষের পক্ষে তা বোঝা কতটা কঠিন, সেই প্রশ্নও তুলেছে আদালত।
হোয়াটসঅ্যাপের প্রাইভেসি নীতি নিয়ে সুপ্রিম কোর্টের এই কড়া অবস্থান স্পষ্ট করে দিল যে, ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে কোনও আপস করতে রাজি নয় দেশের শীর্ষ আদালত।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications