হিমালয়ের সুনামি থেকে সমুদ্রের জলস্তর বৃদ্ধি! দেশের কোন কোন শহর ভয়ঙ্কর বিপদের মুখে দাঁড়িয়ে
কেদারনাথে হিমালয়ান সুনামি হয়েছিল ২০১৩ সালে। প্রায় তিনলক্ষ পর্যটক আটকে পড়েছিলেন। সরকারি তথ্যে তিন হাজার পঁচাত্তরজন এখন নিখোঁজ। তার মধ্যে বঙ্গবাসীও রয়েছেন। এই সুনামি আবারও হতে পারে। এমনটাই আশঙ্কা পরিবেশবিদদের।
গরমে গায়ে ঘাম হয়। এটা যেমন হিমালয়ে হয়, আবার সাগরেও হয়। গরমে হিমালয়ের হিমবাহ গলে আকষ্মিক বন্যা দেখা দেয়। অন্যদিকে সাগর ঘামলে ভারী বৃষ্টিপাত থেকে ঘূর্ণিঝড় এবং বন্যাও হয়। প্লাবিত হয় উপকূল ও নিচু এলাকা।

পরিবেশবিদরা আশঙ্কা প্রকাশ করছেন, সামনে ৭৫-৭৬ বছরের মধ্যে অর্থাৎ ২১০০ সালের মধ্যে হিমালয়ের তাপমাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াস বাড়বে। ফলে অর্ধেকের বেশি হিমবাহ হারিয়ে যাবে। তবে হিমবাহ গলে হ্রদ তৈরি হতে দেখা যাবে।
সঙ্গে যদি বৃষ্টি কিংবা মেঘভাঙা বৃষ্টি হয়, তাহলে ২০১৩ সালে কেদারনাথের মতো পরিস্থিতি তৈরি হবে। হিমবাহী হ্রদগুলি ভেঙে যাবে এবং দেশের উত্তর ও উত্তর-পূর্বের পার্বত্য এলাকাগুলিতে বিপর্যয় দেখা দেবে।
আবার হিমবাহের গলা জলে সমুদ্রপৃষ্ঠের জলস্তর বৃদ্ধি পাবে। ফলে উপকূলীয় অনেক শহর ডুবে যাওয়ার আশঙ্কা। এই সব কিছুর মূলেই রয়েছে তাপমাত্রা বৃদ্ধি এবং হিমালয়ান সুনামি। সমুদ্রের জলস্তর বৃদ্ধিতে কোন কোন শহরে বিপর্যয় দেখা দেবে, তা দেখে নেওয়া যাক।
কলকাতা-ডুবে যেতে পারে কলকাতা শহরের বিস্তীর্ণ এলাকা।
বিশাখাপত্তনম- দেশের পূর্ব উপকূলের এই শহরও ২১০০ সালের মধ্যে দেড় ফুট জলের নিচে চলে যেতে পারে। দেশের নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতরও বিপজ্জনক পরিস্থির মধ্যে পড়তে পারে।
চেন্নাই-শহের উপকূল এলাকা দেড় থেকে দুই ফুট জলের তলায় চলে যেতে পারে। বেশ কয়েক বর্গ কিমি এলাকায় এর প্রভাব পড়তে পারে।
মুম্বই-মুম্বই শহর কার্যত সাতটি দ্বীপ নিয়ে তৈরি। এই শহরের উপকূলের বিস্তীর্ণ এলাকা দেড় থেকে দুই ফুট জলের তলায় চলে যেতে পারে অর্থাৎ শহরের অনেক কাছে সমুদ্রের জল পৌঁছে যাবে।
তিরুবন্তপুরম- ২০৫০ সালের মধ্যে কেরলের এই শহরের অনেকাংশে এর প্রভাব য়দেখা যেতে পারে।
কোচি- কেরলের এই শহরও আগামী ছাব্বিশ বছরের মধ্যে খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে পারে।
তুতিকোরিন- উপকূলের এই শহর প্রায় দুই ফুট জলের তলায় চলে যেতে পারে।
ভাবনগর- ২১০০ সালের মধ্যে গুজরাতের এই শহরের বিস্তীর্ণ এলাকা দুই থেকে আড়াই ফুট জলের নিচে চলে যেতে পারে।












Click it and Unblock the Notifications