Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Samsung Galaxy Unpacked: জলের নীচে করা যাবে ব্যবহার! স্যামসংয়ের নতুন পাঁচ ডিভাইসে তাক লাগানো ফিচার

Samsung Galaxy Unpacked: স্মার্টফোন কিংবা গ্যাজেটের দুনিয়ায় বড়াবড়িই প্রথম সারিতে রয়েছে স্যামসং। এই সংস্থার তৈরি ফোন-ট্যাব দীর্ঘ কয়েক বছর ধরে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন সময়ে ডিভাইসে নানা ধরনের পরীক্ষামূলক পরিবর্তন এনেছে এই সংস্থা।

সম্প্রতি হয়ে গেল স্যামসংয়ের Samsung Unpacked ইভেন্ট। আর সেখানেই সামনে এল নতুন কিছু গ্যাজেট। জানেন সেগুলি? রইল সেই তালিকা।

জলের নীচে নিশ্চিন্তে ব্যবহার করুন ট্যাব

  • Galaxy Z Flip 5

এটি এমন একটি স্মার্টফোন যা দু'ভাঁজ করা যায়। এক্ষেত্রে আগের মডেলের থেকে ফোনটিকে আরও পাতলা করেছে Samsung। আরও উন্নত সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। আর ভাঁজ খুললেই বড় স্ক্রিনে চোখের আরাম মিলবে ব্যবহারকারীদের। এমনকি এমন ফোনে সিনেমা কিংবা ভিডিও দেখার মজাই আলাদা হবে।

এছাড়াও ফোনের ক্যামেরাও খুবই উন্নতমানের। Galaxy Z Flip 5 ফোনটিতে রয়েছে 3.4 ইঞ্চি Super AMOLED 60Hz ডিসপ্লে। যার মাধ্যমে ফোনটিকে ভাঁজ করে ফেলার পরেও ইউজাররা সব কাজ করতে পারবেন। ওই ছোট স্ক্রিনেই দেখা যাবে ক্যালেন্ডার থেকে আবহাওয়ার খবর। তোলা যাবে সেলফিও।

  • Galaxy S9 Series Tablet

সাধারণ অ্যানড্রোয়েড ট্যাবলেটকে পিছনে ফেলে দিতে প্রস্তুত এই কোরিয়ান সংস্থা। ওয়ান প্লাস কিংবা রেডমিলে টেক্কা দিতে আরও বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর Samsung। তিনটি সাইজে পাওয়া যাচ্ছে Galaxy S9 Series Tablet-গুলি। ১১ ইঞ্চি থেকে ১৪.৬ ইঞ্চি পর্যন্ত একাধিক ট্যাব মিলবে স্যামসংয়ের। এবং ডিসপ্লেতেও রয়েছে চমক! এতে থাকছে S-pen। এবং IP68 রেটিং। অর্থাৎ এই ট্যাব জলের তলাতেও ব্যবহার করা যাবে।

  • Samsung Galaxy Z Fold5

১০ গ্রামের থেকেও কম ওজন এই ফোনটির। এতে থাকছে ৭.৬ ইঞ্চি ডিসপ্লে। এতে রয়েছে QXGA+ AMOLED ডিসপ্লে। যা একেবারে ল্যাপটপ স্ক্রিনের মতোই ব্যবহার করা যাবে এই ফোনের স্ক্রিনকে। এক আঙুলের চাপে সব কাজ সেরে ফেলা যায় সেই ব্যবস্থা রয়েছে এই ফোনে। এই মডেলের ফোনের সঙ্গে রয়েছে S-pen। ফোনের ভাঁজের মধ্যেই রাখা থাকবে এটিকে। এই ফোনটি সম্পূর্ণ ভাবে ওয়াটার প্রুফ। একটি অ্যাপ ব্যবহার করার মাঝে নোটিফিকেশন এলেও কোনও সমস্যা হবে না। এমনই ব্যবস্থা রয়েছে।

  • Galaxy Watch 6 and Watch 6 Classic

ক্রমশ জনপ্রিয় হচ্ছে স্মার্টওয়াচ। স্যামসংয়ের আরও আধুনিক ঘড়ি Galaxy Watch 6 and Watch 6 Classic। ফিটনেস এবং ঘুমের খেয়াল রাখতে একাধিক ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। শরীরের তাপমাত্রা থেকে শুরু করে হার্ট রেট। সবটাই মাপতে পারবে সংস্থার তৈরি এই ঘড়ি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+