Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

FIFA, PUBG-এর মতো গেমে ম্যালওয়ার হামলা করে ফাঁস হচ্ছে গ্রাহকের গোপন তথ্য

Roblox, FIFA, PUBG, এবং Minecraft এর মতো ২৮টি জনপ্রিয় গেমে ম্যালওয়ার হামলা! এই বছরের জুন এবং ২০২১ সালের জুলাই মাসে মারাত্মক এই ভাইরাস হামলা চালায়। আর এই ম্যালওয়ার হামলায় প্রায় ৯২,০০০ ফাইলের মাধ্যমে ৩৮৪,০০০ এর বেশি ইউজার

Roblox, FIFA, PUBG, এবং Minecraft এর মতো ২৮টি জনপ্রিয় গেমে ম্যালওয়ার হামলা! এই বছরের জুন এবং ২০২১ সালের জুলাই মাসে মারাত্মক এই ভাইরাস হামলা চালায়। আর এই ম্যালওয়ার হামলায় প্রায় ৯২,০০০ ফাইলের মাধ্যমে ৩৮৪,০০০ এর বেশি ইউজার এতে ক্ষতিগ্রস্থ হয় বলে বলে জানা যায়।

ম্যালওয়ার হামলা করে ফাঁস হচ্ছে গ্রাহকের গোপন তথ্য

এছাড়াও গত বছর একগুচ্ছ নতুন গেম বাজারে এসেছে। এর মধ্যে রয়েছে Elden Ring, Halo এবং Resident Evil-এর মতো মোবাইল গেল। এগুলিতেও হ্যাকাররা ম্যালওয়ার ছড়াতে ব্যবহার করেছে বলে সূত্রে খবর। যারা এই বিষয়ে গবেষণা করছেন, তাঁরা জানিয়েছেন, এই সব গেমের মাধ্যমে ভয়ঙ্কর এই ভাইরাস মোবাইলে ঢুকিয়ে দেওয়া হয়।

RedLine নামে একটি ম্যালওয়ার ছড়ানো হচ্ছে বলে জানা যাচ্ছে। একটি পাসওয়ার্ড হ্যাক করে নেওয়ার একটি সফটওয়্যার। যা সংবেদনশীল ডেটা যেমন পাসওয়ার্ড, সংরক্ষিত ব্যাঙ্ক কার্ডের বিবরণ, ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট এবং ভিপিএন পরিষেবাগুলির মতো গোপন তথ্য চুরি করে নিতে পারে।

ক্যাসপারস্কির সিনিয়র নিরাপত্তা গবেষক আন্তন ভি ইভানভ বলেছেন, সাইবার অপরাধীরা একটার পর একটা নতুন উপায়ে হামলা চালাচ্ছে। যারা গেম খেলে তাঁদের ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে ফেলছে ম্যালওয়ার হামলা করে। গেম অ্যাকাউন্ট চুরি করার জন্য আরও বেশি নতুন স্কিম এবং টুল সাইবার অপরাধীরা বানাচ্ছে বলে দাবি সংস্থার। যাতে এই সমস্ত তইথ্য চুরি করে অন্য কোথাও বিক্রি করা যায় সেই লক্ষ্যেই সাইবার অপরাধীরা এই কাজ চালাচ্ছে বলে দাবি ক্যাসপারস্কির।

শুধু RedLine নয়, ট্রোজন স্পাই নামে আরও একটি সফটওয়্যারের খোঁজ পেয়েছেন গবেষকরা। গেম মোবাইলে কিংবা কমিউটারে ডাউনলোড করলেই এই স্পাইওয়্যারের মাধ্যমে নানা ধরণের প্রগ্রাম ইনস্টল করে দেওয়া যায়। আর তা ইউজারের অজান্তেই ঘটে বলে জানাচ্ছেন গবেষকরা।

স্পাইওয়্যারের একটি শ্রেণি যা কীবোর্ডে প্রবেশ করা যেকোনো ডেটা ট্র্যাক করতে এবং স্ক্রিনশট নিতে সক্ষম। ফলে এর মাধ্যমে নানা ধরণের গোপন তথ্য ইউজারের পাচার হয়ে যেতে পারে বলে জানাচ্ছেন গবেষকরা। শুধু তাই নয়, পাবজির মতো বেশ কিছু নকল গেম বেরিয়ে গিয়েছে। যেগুলি বিনামূল্যে ব্যবহার করা যায়।

আর এর মধ্যে থেকেও ডেটা ফাঁস হয়ে যাচ্ছে বলে জানাচ্ছেন গবেষকরা। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, গেমগুলিতে গিফট পেতে হলে যে সোশ্যাল মিডিয়ার তথ্য দিতে হয় সেটাই সর্বনাশ ডেকে আনে। হ্যাকাররা সোজা চলে যায় ব্যক্তিগত মেসেজ পড়তে। সেখান থেকে কার্ড সহ বিভিন্ন গোপন তথ্য পাওয়ার চেষ্টা করে। কিংবা কাউকে মেসেজ করে টাকা চাইতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের। ফলে এই বিষয়ে সাবধান থাকার কথা বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+