ভিনগ্রহীদের খোঁজে হন্যে নাসা, এবার জীবনের সন্ধানে শনির চাঁদে সাপের মতো রোবট
ভিনগ্রহীদের খোঁজে হন্যে হয়ে ঘুরছে নাসা। সৌরজগতের অন্য কোনো গ্রহে জীবন রয়েছে কি না তা জানতে চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না নাসার বিজ্ঞানীরা। এবার জীবনের সন্ধানে শনির চাঁদে তাঁরা রোবট পাঠাল। সাপের মতো রোবট অনুসন্ধান চালাবে শনির চাঁদে।
নাসা এই রোবটিকে এমনভাবেই ডিজাইন করেছে যে শনির চাঁদে পৌঁছে তা বরফের বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করতে পারে। নাসার মহাকাশ অনুসন্ধানে উৎসাহিত করতে পৃথিবীর দূর গ্রহে কোনো জীবন আছে কি না, তা জানাই লক্ষ্য বিজ্ঞানীদের। এই রোবটের নাম দেওয়া হয়েছে ইইএলএস।

এই ইইএলএস-এর পুরো কথা হল এক্সোবায়োলজি এক্সট্যান্ট লাইফ সার্ভেয়ার। এই রোবটটি শনির ষষ্ঠ বৃহত্তম চাঁদ এনসেলাডাসের পৃষ্ঠে অবতরণ করবে। ওই উপগ্রহে জল ও জীবন রয়েছে কি না, তার প্রমাণের সন্ধান করবে। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি এই অত্যাধুনিক রোবট তৈরি করেছে।
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি জানিয়েছে, এই ইইএলএস সিস্টেম হল একটি মোবাইল ইন্সট্রুমেন্ট প্ল্যাটফর্ম, যা অভ্যন্তরীণ ভূখণ্ডের কাঠামো অন্বেষণ করতে, বাসযোগ্যতার মূল্যায়ন করতে এবং জীবনের প্রমাণ অনুসন্ধান করতে পারদর্শী। সেইমতোই তৈরি হয়েছে রোবট।

এই রোবটটি এমনভাবেই তৈরি যে সমুদ্র, বিশ্বের যেকোনো ভূখণ্ড, তরল মাধ্যম, গোলকধাঁধা পরিবেশ সমস্ত পরিবেশে কাজ করতে পারে। শনির চাঁদ এনসেলাডাসের বরফের পৃষ্ঠটি তুলনামূলকভাবে মসৃণ। এর তাপমাত্রা শূন্যের নীচে। মাইনাস ৩০০ ডিগ্রি ফারেনহাইট।
বিজ্ঞানীরাও সন্দেহ করছেন, বরফের পৃষ্ঠের নীচে প্রচুর পরিমাণে জল থাকতে পারে। ক্যাসিনি মহাকাশযানের তথ্য অনুসারে, এনসেলাডাসের পৃষ্ঠে তরল জলের স্রোতের দাগ রয়েছে। এই ইইএলএস সিস্টেমের অভিযোজনযোগ্যতা পৃথিবীর বরফ খণ্ডে মার্শাল পোলার ক্যাপ এবং অবরোহী ক্রেভাসগুলিও অন্বেষণ করতে পারে।

ইইএলএস হল একটি সাপের মতো স্ব-চালিত রোবট, যাতে অ্যাকচুয়েশন ও প্রপালশন মেকানিজমের পাশাপাশি পাওয়ার ও কমিউনিকেশন ইলেকট্রনিক্স রয়েছে। ইইএলএস এক ধরনের ঘূর্ণায়মান প্রপালশন ইউনিট ব্যবহার করে, যা ট্র্যাক, গ্রিপিং মেকানিজম ও প্রোপেলার ইউনিট হিসাবে কাজ করে জলের নীচে।
রোবটটি একটি প্লাম ভেন্ট এক্সিট অ্যাক্সেস করতে এবং সমুদ্রের উৎস অনুসরণ করতে সক্ষম করে। নাসা এখনো এই ইইএলএস লঞ্চের তারিখ নির্ধারণ করেনি। যার অর্থ এই মিশন এখনো বেশ দূরে। ১৬ ফুট লম্বা রোবটটির উৎক্ষেপণ সফল হলে, এটি মহাকাশীয় বস্তুগুলির গভীরতর অনুসন্ধানের দিকে নিয়ে যেতে পারে।












Click it and Unblock the Notifications